ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী

মায়ের সিনেমা দেখতে পছন্দই করেন না কাজলের দুই ছেলে-মেয়ে!

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৪:৪৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৪:৪৯:৪৯ অপরাহ্ন
মায়ের সিনেমা দেখতে পছন্দই করেন না কাজলের দুই ছেলে-মেয়ে! ছবি: সংগৃহীত
নব্বইয়ের দশকে জনপ্রিয় অভিনেত্রী রবীণা ট্যান্ডন হিট হিট ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছিলেন। এখন তাঁর মেয়ে রাশা থাডানিও তাঁর উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে কেবল রাশা নন অনন্যা থেকে সুহানা অনেক স্টার কিডই এখন বলিউডে কাজ করছেন। কাজলের মেয়ে নাইসা দেবগনও কি চলচ্চিত্র জগতে পা রাখার পরিকল্পনা করছেন? ফিল্মিজ্ঞানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন কাজল।

কাজলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, রাশা যেমন তাঁর মা রবীণার উত্তরাধিকার বহন করছে, তেমন করেই কি নাইসাও তাঁর উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবে? প্রশ্নে কাজল বলেন, ‘না, আমার মনে হয় না ও তা করবে। ও সিনেমায় আগ্রহী নয়। আমি আমার পরিবারের সব বাচ্চাদের ভালোবাসি এবং আমি চাই ওঁরা এমন কিছু করুক যা করতে ওঁদের ভালো লাগে। আমি মনে করি তাতেই ওঁরা সফল হবে।’

কাজল আরও জানান করেছে যে, তাঁর সন্তানরা এখনও তাঁর 'মা' ছবিটি দেখেনি। কিন্তু অভিনেত্রীর সন্তানরা তাঁর অভিনয় দেখে কী বলেন? প্রশ্নে কাজল বলেন, ‘আমার সন্তানরা আমার ছবি পছন্দ করে না কারণ সেগুলিতে আমাকে কাঁদতে হয়। ওঁরা পর্দায় মাকে কাঁদতে দেখতে পছন্দ করে না। নাসা এবং যুগ আমাকে কাঁদতে দেখে বেশ কষ্ট পায়। আমি ওঁদের বলেছি এটা নকল, কিন্তু ওঁরা তা বুঝতে পারে না।’

প্রসঙ্গত, রাশা অজয় ​​দেবগনের ভাগ্নে আমান দেবগনের সঙ্গে ‘আজাদ’ ছবিতে অভিনয় করে বলিউডে ডেভিউ করেন। এই ছবিতে অজয় ​​নিজেও অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও, সিনেমায় ‘উই আম্মা’ গানে রাশার নাচ তাঁকে খ্যাতি এনে দেয়।

কাজলের আসন্ন ছবি
কাজল তাঁর আসন্ন ছবি ‘মা’ মুক্তির অপেক্ষায় রয়েছেন। বিশাল ফুরিয়া পরিচালিত এই পৌরাণিক ভৌতিক নাটকে তিনি ছাড়াও অভিনয় করেছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মা। চন্দ্রপুরের কাল্পনিক গ্রামে পটভূমিতে নির্মিত এই গল্পটি একজন মা এবং তাঁর মেয়ের গল্প যারা তার স্বামীর রহস্যময় মৃত্যুর পর তার শহরে যায়। কিন্তু একটা রাক্ষসী অভিশাপ আবিষ্কার করে, যা তাদের জীবনকে বিপদের মুখে ফেলে। ছবিটি ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়