ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

সিংড়ায় রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৫:১০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৫:১০:৪১ অপরাহ্ন
সিংড়ায় রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন সিংড়ায় রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
ঢাকা মিরপুরের পল্লবীতে চাঞ্চল্যকর  দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক সোহেল রানার দ্রুত বিচার ও ফাঁসি কার্যকরের দাবিতে নাটোরের সিংড়ায়  মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বেলা ১১টায় সিংড়া সাংবাদিক কল্যাণ ফোরামের আয়োজনে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে  সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ নেন। 

সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, সাবেক সেনা সদস্য মোস্তাক আহমেদ, জেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মন্নাফ, পৌর জামায়াতের আমির প্রভাষক  সাদরুল উলা, পৌর মহিলা দলের সভানেত্রী মমতাজ বেগম মৌ, সাংবাদিক জুলহাজ কায়েম, আবু  জাফর সিদ্দিক, প্রভাষক খায়রুল ইসলাম, অধ্যক্ষ আরিফ রায়হান প্রমুখ। 

বক্তারা বলেন, দেশের মানুষ এখন নিরাপত্তা হীনতায় ভুগছে। আইনশৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। একের পর এক শিশু ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে। মাদকে ছেয়ে যাচ্ছে যুব সমাজ।  অপরাধের বড়  কারনই হচ্ছে মাদক। রামিসার ঘাতক সোহেল রানাও  একজন মাদক ও ইয়াবা সেবী ছিলেন। আমরা ঘাতক সোহেল রানার দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক