ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার খোকসায় বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন লিচুর লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অন্ত্রে প্রদাহ, বদহজম! সুস্থ থাকতে ৫টি খাবার অদলবদল করতে পারেন কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ এক মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার শেষের ঘোষণা প্রধানমন্ত্রীর ‘কেউ আর কারিনা কিংবা আলিয়া হতে চায় না’: কর্ণ জোহর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ চট্টগ্রামে কাভার্ট ভ্যানে বিশেষ চেম্বারে লুকানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা জব্দ, আটক ১ চট্টগ্রামে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার চাকরি নিয়মিতকরণের দাবিতে রাজশাহীতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন একজন তলিয়ে গেল পুকুরের জলে, আরেকজন ছিটকে পড়ল মৃত্যুর পথে চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার করেছে র‌্যাব-১২ রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু লালপুরে ‘হেলিস-৬৬৫৫’ জাতের ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত ঈদ উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ রুক্মিণী বসন্তর বিকিনি পরা ভিডিও ভাইরাল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু

স্থবির অর্থনীতি চাঙ্গা করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৫:০৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৫:০৮:০১ অপরাহ্ন
স্থবির অর্থনীতি চাঙ্গা করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা ফাইল ফটো
স্থবির অর্থনীতি চাঙ্গা করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শনিবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘বন্ধ কলকারখানা চালুসহ স্থবির অর্থনীতি চাঙ্গা করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ৪১ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল হিসেবে ব্যবহার করা হবে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করতে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে আরও ১৯ হাজার কোটি টাকা যোগান দেয়া হবে।’

গভর্নর বলেন, ‘বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং টাকার অবমূল্যায়নের কারণে ব্যবসা পরিচালনায় চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে শিল্প ও ব্যবসা টিকিয়ে রাখতেই বিশেষ এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।’

গভর্নর জানান, নতুন করে অতিরিক্ত টাকা ছাপানো হবে না। ব্যাংকিং চ্যানেলে বিদ্যমান অর্থ থেকেই ব্যবসায়ীদের ঋণ দেয়া হবে। ব্যাংকগুলো যাচাই-বাছাই করে ঋণ বিতরণ করবে এবং খেলাপি হওয়ার সুযোগ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকারের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংক নিজেদের অর্থ থেকে ১৯ হাজার কোটি টাকার সংস্থান করবে। এর ফলে উৎপাদন, কর্মসংস্থান ও শিল্পখাতের গতি ফিরিয়ে আনার মাধ্যমে স্থবির অর্থনীতিকে চাঙ্গা করার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার