ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

স্কুল ব্যাগ পেয়ে খুশি চট্টগ্রামের তরুণ শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৫:০৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৫:০৫:৪৬ অপরাহ্ন
স্কুল ব্যাগ পেয়ে খুশি চট্টগ্রামের তরুণ শিক্ষার্থীরা স্কুল ব্যাগ পেয়ে খুশি চট্টগ্রামের তরুণ শিক্ষার্থীরা
নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ হাতে পাওয়ায় অনেক তরুণ শিক্ষার্থীর মুখে ফুটে ওঠে আনন্দ ও উৎসাহের মুহূর্ত।

আনন্দঘন এ আয়োজনের পেছনে ছিল বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের যৌথ উদ্যোগ। ‘স্মার্ট স্টুডেন্টস’ ফাইন্যান্স প্রজেক্টের আওতায় আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য সুবিধাবঞ্চিত মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। পড়াশোনার প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি তাদের মধ্যে আর্থিক সচেতনতা গড়ে তুলতেও কাজ করছে এ প্রোগ্রামটি।

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। উপস্থিত ছিলেন শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সদস্যরা। শুধু শিক্ষা উপকরণ বিতরণেই সীমাবদ্ধ থাকেনি আয়োজন। ছিল প্রাণবন্ত এক আলোচনা পর্বও। সেখানে উঠে আসে মেয়েদের শিক্ষার গুরুত্ব এবং সফল ভবিষ্যৎ গড়ে তুলতে নানা সুযোগ ও সম্ভাবনার কথা।

আলোচনা পর্বে রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় পরিচালিত কমিউনিকেটিভ ইংলিশ কোর্সের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। সভায় অনলাইনভিত্তিক শিক্ষার গুরুত্ব নিয়েও কথা হয়। একই সঙ্গে ভবিষ্যতের কথা ভেবে শিক্ষা সঞ্চয় ও শিক্ষা বীমার প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

এ উদ্যোগ সম্পর্কে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম,এফসিএ,  বলেন, “শিক্ষা তরুণদের বড় স্বপ্ন দেখার আত্মবিশ্বাস দেয় এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রয়োজনীয় দক্ষতা তৈরি করে। আগামী প্রজন্মকে তাদের স্বপ্ন অনুসরণ করতে এবং তাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে অনুপ্রাণিত করার এই উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত।”

এই উদ্যোগ শুধু চট্টগ্রামেই সীমাবদ্ধ নয়। ‘স্মার্ট স্টুডেন্টস’ ফাইন্যান্স প্রজেক্টের আওতায় গার্ডিয়ান এবং ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এখন পর্যন্ত দেশের ৭১টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫০০টি স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে। এর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আইডিয়াল স্কুল, নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর হাই স্কুল, চাঁদপুরের হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চবিদ্যালয়, নোয়াখালীর আহামদিয়া আদর্শ হাই স্কুল, চট্টগ্রামের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুল এবং একই বিভাগের ফটিকছড়ি উপজেলার আমজাদ আলী আবদুল হাদি ইনস্টিটিউট।

সামাজিক উন্নয়নে দীর্ঘদিনের অঙ্গীকার থেকে শিক্ষা, আর্থিক সচেতনতা এবং তরুণ প্রজন্মের ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত