ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব ৩৩ বছর বয়সে ১৮ বছরের চরিত্রে আলিয়া! তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত যে ভাবে পালং খেলে পুষ্টিভাণ্ডারের সন্ধান পাবে শরীর নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

চিনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯০ জন শ্রমিক!

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৪:৫৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৪:৫৬:৫২ অপরাহ্ন
চিনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯০ জন শ্রমিক! ছবি: সংগৃহীত
চিনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার রাতে কিনইউয়ান কাউন্টির লিউশেনইউ কয়লাখনিতে জমে থাকা গ্যাসে বিস্ফোরণে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে! কয়েক জন খনিশ্রমিক এখনও ভিতরে আটকে পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

চিনের সরকারি সংবাদ সংস্থা ‘শিনহুয়া নিউজ এজেন্সি’ জানাচ্ছে, শুক্রবার রাত সাড়ে ৭টা নাগাদ রাজধানী বেজিং থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত লিউশেনইউ কয়লাখনিতে দুর্ঘটনা। খননকার্য চলাকালীন খনিগর্ভে জমে থাকা কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা আচমকা বেড়ে যায়। যার জেরেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ড। বিস্ফোরণের কিছু সময় আগে খনিতে কার্বন মনোক্সাইড গ্যাস বাড়ছে বলে সতর্কতা জারি করা হয়েছিল।

শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। এখনও কত জন ভিতরে আটকে রয়েছেন, তা স্পষ্ট ভাবে জানায়নি চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সরকার। ফলে মৃতের তালিকা দীর্ঘতর হতে পারে বলেন আশঙ্কা করা হচ্ছে।

শিনহুয়ায় প্রকাশিত খবরে দাবি, আটকদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। চিনের বিভিন্ন কয়লাখনিতে দুর্ঘটনা এবং মৃত্যু লেগেই থাকে। কমিউনিস্ট পার্টি শাসিত একদলীয় রাষ্ট্রটিতে খনিশ্রমিকদের নিরাপত্তার দিকটি উপেক্ষা করা হয় বলেও দীর্ঘদিনের অভিযোগ। ২০০০ সালে কয়লাখনিতে দুর্ঘটনা কমাতে ‘কঠোর নিয়মকানুন ও নিরাপদ কাজের পদ্ধতি’ চালু করেছিল চিন। কিন্তু তাতে ফল তেমন মেলেনি।

প্রসঙ্গত, চিন বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ। গ্রিনহাউস গ্যাসই বায়ুদূষণের মূল কারণ। কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস সবচেয়ে বেশি নির্গত হয় চিনের বিভিন্ন কলকারখানা থেকে। বিদ্যুতের জোগানের জন্য চিন কয়লার উপর নির্ভর করে থাকে। বায়ু এবং সৌরশক্তির মতো প্রাকৃতিক উপাদানকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা গেলেও চিনের প্রধান নির্ভরশীলতা সেই কয়লাতেই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার