ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

হোয়াইট হাউসের ‘দু’সপ্তাহ’ বার্তার মাঝেই ইরানে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু!

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৪:৪৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৪:৪৬:৩৭ অপরাহ্ন
হোয়াইট হাউসের ‘দু’সপ্তাহ’ বার্তার মাঝেই ইরানে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু! ছবি: সংগৃহীত
আমেরিকা পাশে থাক বা না-থাক, ইজরায়েল তা নিয়ে ভাবিত নয়। তাদের লক্ষ্য ইরানের সমস্ত পরমাণুঘাঁটি ধ্বংস করে দেওয়া। এমনটাই জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার রাতে (স্থানীয় সময়) হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে আমেরিকা অস্ত্র ধরবে কি না, তা নিয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। তার মাঝেই নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের পরমাণুঘাঁটিগুলি ধ্বংসের লক্ষ্যে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এই কাজের জন্য অন্য কোনও দেশের ‘সবুজ সঙ্কেত’ তাঁদের প্রয়োজন নেই। এ বিষয়ে ইজরায়েলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কারও অনুমতি নেওয়া হবে না।

ইরান-ইজরায়েল দ্বন্দ্ব প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্পকে উদ্ধৃত করে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, “অদূর ভবিষ্যতে (ইরানের সঙ্গে) বোঝাপড়ায় আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে আমি সেই পথে হাঁটব কি না, সে বিষয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব।” পাশাপাশি একটি সাক্ষাৎকারে নেতানিয়াহুকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘‘আমরা ইরানের সমস্ত পরমাণুঘাঁটিতে হামলা চালাব। আমাদের সেই ক্ষমতা আছে। ইরানে বর্তমান শাসকের পতন হবে কি না, শাসনব্যবস্থা পরিবর্তিত হবে কি না, তা সেখানকার জনগণের নিজস্ব বিষয়। এর কোনও বিকল্প নেই। ট্রাম্প এই কাজে আমাদের সঙ্গে যোগ দেবেন কি না, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমেরিকার পক্ষে যেটা ভাল, তিনি সেটাই করবেন। ইজরায়েলের জন্য যেটা ভাল, আমি সেটা করব।’’

গত শুক্রবার থেকে ইজরায়েল এবং ইরানের সংঘাত চলছে। অষ্টম দিনেও ক্ষেপণাস্ত্র হামলার বিরাম নেই। ইজরায়েলের ক্ষেপণাস্ত্রে মৃত্যু হয়েছে ইরানের চার শীর্ষ সেনাকর্তা এবং ন’জন পরমাণু বিজ্ঞানীর। তার পর প্রত্যাঘাতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরানও। বৃহস্পতিবারই ইরানের একটি ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছে ইজরায়েলের হাসপাতালে। যদিও ইরান জানিয়েছে, কোনও হাসপাতাল তাদের নিশানায় ছিল না। তারা কেবল ইজরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালাচ্ছে। ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, কাস্পিয়ান সাগরের ধারে রাশ্‌ট শহরে শুক্রবার ভোরে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র এসে পড়েছে। যদিও ইজরায়েলের সামরিক বাহিনী এই হামলার বিষয়ে আগেই সতর্ক করেছিল। শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ইরানের বিস্তীর্ণ অংশে ইন্টারনেট বন্ধ। ফলে আদৌ সেই সাবধানবাণী সাধারণ মানুষের কানে পৌঁছেছে কি না, তা স্পষ্ট নয়।

আমেরিকার সমর্থনেই ইজরায়েল হামলা শুরু করেছিল ইরানে। শুক্রবারের হামলার আগে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর দীর্ঘ ক্ষণ ফোনে কথাও হয়েছিল। কিন্তু আমেরিকা এবং ইজরায়েলের যৌথ চাপের মুখেও নতিস্বীকার করতে নারাজ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তিনি পাল্টা হামলা এবং ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। ফলে পশ্চিম এশিয়ার সঙ্কট ক্রমে আরও জটিল হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার