ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

চাকরির প্রলোভনে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৮:৪৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৮:৪৫:১৩ অপরাহ্ন
চাকরির প্রলোভনে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩ চাকরির প্রলোভনে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩
বিয়ে ও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকার ধামরাই থেকে এক তরুণীকে (১৯) ফরিদপুরে এনে পতিতালয়ে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার শহরের রথখোলা পতিতাপল্লী এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

এ ঘটনায় আজ শুক্রবার মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীর বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায়। তিনি ঢাকার ধামরাই এলাকায় মায়ের সঙ্গে থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

ধামরাইয়ে বাসা ভাড়া থাকার সুবাদে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় মনির শেখ (৩০), আলম ফকির (২০) ও মুন্নি (২০) নামের তিন ব্যক্তির। পরিচয়ের একপর্যায়ে তাকে ভালো চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে ফরিদপুরে নিয়ে আসে ওই চক্রটি।

গত ১৪ মে অভিযুক্তরা ওই তরুণীকে ফরিদপুর শহরের শিবরামপুর এলাকার একটি ভাড়া বাসায় এনে আটকে রাখে। এরপর গতকাল ২১ মে সকালে তাকে বিক্রির উদ্দেশ্যে কোতোয়ালি থানাধীন রথখোলা পতিতাপল্লীতে নিয়ে যাওয়া হয়।

তরুণীর চিৎকার ও স্থানীয়দের প্রতিরোধ

পতিতাপল্লীর সামনে পৌঁছানোর পর তরুণী বুঝতে পারেন যে তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি ভেতরে যেতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তরুণী চিৎকার করে দৌড়ে পালিয়ে পতিতাপল্লীর সামনের একটি দোকানে আশ্রয় নেন।

বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে ওই তিন অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, এ ঘটনায় তানিয়া ও দুখু নামে আরও দুইজনকে আসামি করা হয়েছে, যারা বর্তমানে পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ২২ মে কোতোয়ালি থানায় মামলাটি (মামলা নং-৭৮) রুজু করা হয়। মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬ এর ১০(১), ১০(২), ১১(১) ও ১১(২) ধারায় এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি দুই পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা