ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

রাজশাহী মহানগরীতে চোরাই মোবাইল ও অটোরিক্সা চুরির মামলায় গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৪:৪১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৪:৪১:৫৯ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে চোরাই মোবাইল ও অটোরিক্সা চুরির মামলায় গ্রেপ্তার ৩ রাজশাহী মহানগরীতে চোরাই মোবাইল ও অটোরিক্সা চুরির মামলায় গ্রেপ্তার ৩
রাজশাহী মহানগরীতে চোরাই মোবাইলসহ একজন এবং অটোরিকশা চুরির মামলায় দুইজনসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) সকাল ১০টায় রাজপাড়া থানার বিল শিমলা এলাকা থেকে শাকিল এবং বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহমখদুম থানার নওদাপাড়া এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। এর আগে একই ঘটনায় আরেক আসামি ইব্রাহিম চোরাই অটোরিকশাসহ গ্রেফতার করা হয়েছিল। ইব্রাহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুই আসামিকে গ্রেফতার করা হয়।

মোবাইল চুরির মামলায় গ্রেপ্তার মোসা: নাসিমা বেগম (৪৯) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভেড়িপাড়ার মৃত জব্বার ড্রাইভারের মেয়ে এবং অটোরিক্সা চুরির মামলায় গ্রেপ্তারকৃত শাকিল ওরফে জুম্মন (২৮) ও আব্দুল্লা ওরফে আলিফ (২২)। শাকিল রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার ডা: হাফিজ উদ্দিন খানের ছেলে এবং আব্দুল্লা বোয়ালিয়া থানার কয়েরদারা এলাকার জালাল উদ্দিনের ছেলে।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

তিনি জানান, গত ১৯ জুন, ২০২৫ বিকাল সাড়ে ৩টায় ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর মোবাইল চুরির সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন মোসাঃ নাসিমা বেগমকে হাতেনাতে আটক করেন। পরে তারা শাহমখদুম থানা পুলিশ আসামিকে হেফাজতে নেয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ ৩,৭ হাজার টাকাসহ ব্লেড ও একটি শোন উদ্ধার করা হয়।

অপরদিকে, গত ৪ জুন ২০২৫ শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকা থেকে একজন রিকশাচালককে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আজ সকাল সাড়ে ১০টায় রাজপাড়া থানার বিল শিমলা এলাকা থেকে শাকিল এবং গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় শাহমখদুম থানার নওদাপাড়া এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। এর আগে একই ঘটনায় আরেক আসামি ইব্রাহিম চোরাই অটোরিকশাসহ গ্রেফতার করা হয়েছিল। ইব্রাহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুই আসামিকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২