ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

থালাপাতি বিজয়ের ছোট ভাই এর ইসলাম ধর্ম গ্রহণ

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৮:২৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৮:২৮:৪০ অপরাহ্ন
থালাপাতি বিজয়ের ছোট ভাই এর ইসলাম ধর্ম গ্রহণ থালাপাতি বিজয়ের ছোট ভাই এর ইসলাম ধর্ম গ্রহণ
অভিনেতা থেকে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া তামিল সুপারস্টার চন্দ্রশেখর জোসেফ বিজয় যিনি থালাপতি বিজয় নামে পরিচিত। তিনি সব সময় থাকেন খবরের শিরোনামে। এবারও ব্যতিক্রমী এক খবরের শিরোনাম হয়েছেন বিজয়। সাবেক দক্ষিনী এই তারকার সহশিল্পী ও ছোট ভাই হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন খবর প্রকাশ করেছে ভারতীয় কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম। যদিও বিজয়ের কোন ভাই নেই। তাই ভক্তদের মনে প্রশ্ন জাগছে ইসলাম ধর্ম গ্রহণ করা কে এই জয় সম্পথ?

ভারতীয় অভিনেতা ও তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে ‘ভাগবতী’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন জয় সম্পথ। যেখানে বিজয়ের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেন জয়। ইসলাম ধর্ম গ্রহণের পর নাম রেখেছেন আজিজ জয়। প্রকৃত অর্থে আজিজ জয় শুধুমাত্র থালাপতি বিজয়ের তামিল ইন্ডাস্ট্রির একজন সহশিল্পী ব্যাতিত আর কিছুই নয়।

ইসলাম ধর্ম গ্রহণের বিষয় সম্প্রতি এক সাক্ষাৎকারে জয় সম্পথ বলেছেন, মন্দিরে আমাকে অপমানজনক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় আমি একজন ব্যক্তি হিসেবে একই রকম সম্মান পাইনি। তাই ২০১১ সাল থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের রীতিনীতি ও প্রথা অনুসরণ করে আসছি। “আমি শীঘ্রই আইনগতভাবে আমার নামও পরিবর্তন করব।

ধর্ম পরিবর্তনের বিষয়ে গালাট্টা প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, স্পষ্ট করে বলেন যে তাঁর এই সিদ্ধান্তের সঙ্গে অভিনয়ের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, “আমি সবরিমালার জন্য জপমালা পরেছিলাম। আমি যিশুর জপমালাও পরেছিলাম এবং এক বছর উপবাস করেছিলাম। আমি সব দেবতায় বিশ্বাস করতাম। কিন্তু একটা সময় আসে যখন মন্দিরে আমার কিছু অপ্রীতিকর অভিজ্ঞতা হয়। কিছু ঘটনা আমাকে গভীরভাবে প্রভাবিত করে এবং কষ্ট দেয়।”

অভিনেতা আরও ব্যাখ্যা করেছেন যে মসজিদে তাঁর প্রথম সফরটি তাঁর পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। জয় বলেন, “সবাই লাইনে দাঁড়িয়ে প্রার্থনা করছিল। সবাই জানত আমি একজন অভিনেতা, কিন্তু মসজিদের ভেতরে কেউ আমার সাথে কথা বলতে এগিয়ে আসেনি। আমি বেরিয়ে আসার পর, তারা অনেক ভালোবাসা ও সম্মানের সাথে আমার সাথে কথা বলল। এমনকি কেউ ছবি তোলার জন্যও বলেনি।”

তিনি আরও বলেন, “আমার মনে হয়েছিল সেখানে সবাই সমান। মসজিদের ভেতরে কোনো বড় তারকা নেই, একমাত্র আল্লাহই সর্বশ্রেষ্ঠ। আমরা শান্তিতে প্রার্থনা করতে পারি এবং কেউ আমাদের তাড়া দেয় না। আমি সেখানে খুব স্বস্তি অনুভব করেছি। এটা যোগব্যায়ামের মতো মনে হয়েছে।”

সাক্ষাৎকারে জয় প্রকাশ করেন যে তিনি মন্দিরে অপমানিত হয়েছিলেন। যদিও ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিত তিনি কিছু বলেননি, তবে তিনি জানান যে সেগুলো তাঁর জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল। তবে, একটি মসজিদে যাওয়ার পর জয়ের জীবনে সবকিছু বদলে যায়।

পরিচালক এ ভেঙ্কটেশের ‘ভাগবতী’ (২০০২) ছবিতে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী অভিনেতা সি জোসেফ বিজয়ের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে রঙ্গিন অভিষেকের পর, তিনি ‘চেন্নাই ৬০০০০২৮’, ‘সুব্রহ্মণ্যপুরম’, ‘ভামানন’, ‘গোয়া’, ‘এঙ্গেয়ুম এপপোথুম’ এবং ‘রাজা রানী’-র মতো বেশ কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। যদিও তিনি পরবর্তীতে এই সাফল্যকে কাজে লাগাতে পারেননি।

উল্লেখ্য, ভারতের তামিল সিনেমার একজন অত্যন্ত জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়, যিনি বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ২০২৪ সালে তিনি চলচ্চিত্র থেকে অবসর নিয়ে ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (TVK) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়লাভ করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক