ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

মদের দোকানের আড়ালে মধুচক্র, ঘণ্টা হিসাবে ঘর ভাড়া! ঝাঁটা হাতে প্রতিবাদ স্থানীয় মহিলাদের

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৮:১৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৮:১৭:২৪ অপরাহ্ন
মদের দোকানের আড়ালে মধুচক্র, ঘণ্টা হিসাবে ঘর ভাড়া! ঝাঁটা হাতে প্রতিবাদ স্থানীয় মহিলাদের মদের দোকানের আড়ালে মধুচক্র, ঘণ্টা হিসাবে ঘর ভাড়া! ঝাঁটা হাতে প্রতিবাদ স্থানীয় মহিলাদের
মদের দোকানের আড়ালে মধুচক্র! ঘণ্টা হিসাবে ঘর ভাড়া দিয়ে নাবালিকাদের নিয়ে দেহ ব্যবসা! মালিকের বিরুদ্ধ যৌন ব্যবসার অভিযোগ তুলে সরব স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে ঝাঁটা হাতে বিক্ষোভ স্থানীয় মহিলাদের। মদের দোকান ও পানশালায় ভাঙচুর চালিয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা। ঘটনায় উত্তপ্ত নবদ্বীপের গৌরনগর এলাকা। পুলিশ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সংলগ্ন গৌড়নগর এলাকায় ‘গোয়া টু’ নামে একটি মদ কাম পানশালা রয়েছে। স্থানীয়দের দাবি, ওই দোকানের পিছনে ছোট ছোট ঘর বানানো হয়েছে। সেগুলি ২-৩ ঘণ্টার হিসাবে ভাড়া দেওয়া হয়। কমবয়সি মেয়েদের মদ্যপান করিয়ে সেই ঘরে গ্রাহকদের কাছে পাঠানো হয় বলে অভিযোগ।

আরও জানা গিয়েছে, বুধবার রাতে প্রতাপ ঘোষ নামে এক যুবক ও তাঁর ভাগ্নে ওই পানশালার সামনে দিয়ে যাওয়ার সময় দুই তরুণীকে সেখানে ঢুকতে করতে দেখেন। সেই ঘটনার প্রতিবাদ জানায় তাঁরা। মালিকের সঙ্গে বচসা বাধে। অভিযোগ, যুবককে বেধড়ক মারধর করা হয়। এরপরই বৃহস্পতিবার সকালে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। পানশালার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারী মহিলারা জানান, “এলাকায় মদের দোকান চলতে দেব না। এলাকার পরিবেশ নষ্ট করে দিয়েছে। ছোট ছোট মেয়েদের সর্বনাশ হচ্ছে।” পানশালার মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একজনকে গ্রেপ্তার করে দোকানের  লাইসেন্স ও সব কিছু  খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা