ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৭:৩১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৭:৩১:০২ অপরাহ্ন
চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন ছবি: সংগৃহীত
ঢাকাই শোবিজ অঙ্গনের অভিনেত্রী ফারিন খান সম্প্রতি নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন।

শুক্রবার (২২ মে) দুপুরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, সময়মতো চিৎকার না করলে তাকে হত্যা, লুটপাট এমনকি ধর্ষণের চেষ্টারও শিকার হতে হতে পারতেন। 

ফারিন জানান, গত ১৩ তারিখ জামালপুর যাওয়ার পথে আনুমানিক রাত ৩টা ১৫ মিনিটে বাধ্য হয়ে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে যান। ওয়াশরুমে ঢোকার কয়েক মিনিট পর হঠাৎ অনুভব করেন, তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পরে তাকিয়ে দেখেন, ভেন্টিলেটরের ফাঁক দিয়ে দু’টি হাত তার গলার কাছে চলে এসেছে।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি দ্রুত চিৎকার করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন। তার চিৎকার শুনে ড্রাইভার এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। পরে ড্রাইভার তাকে জানান, তিনি ওই ব্যক্তিকে ওয়াশরুমের পেছনের দিকে যেতে দেখেছিলেন। তার হাতে ডিমের খোসা থাকায় প্রথমে বিষয়টি সন্দেহজনক মনে হয়নি।

ফারিন তার স্ট্যাটাসে লেখেন, বাইরে থেকে সাহসী থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে তিনি ভীষণ ভয় পেয়েছিলেন। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, প্রথমে বিষয়টি কাউকে বলতে চাননি। পরে শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে পুরো ঘটনা শেয়ার করেন। অভিনেত্রীর ভাষায়, জীবনে এত ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি খুব কমই হয়েছেন তিনি।

নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ফারিন। তিনি লেখেন, আমরা যারা বাইরে কাজ করি, তারা জানি প্রতিনিয়ত কত ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। যে দেশে একজন নারীকে তার পোশাক দিয়ে বিচার করা হয়, সেখানে ধর্ষণের মতো অপরাধের দায়ও অনেক সময় নারীর ওপরই চাপানো হয়। সত্যিই এই দেশে মেয়েরা নিরাপদ না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড