ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার মোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদান চট্টগ্রামে মুমিন হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেপ্তার সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা দেবে জাইকা উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধের ৪ দিন পর গৃহবধূর মৃত্যু জেড. এইচ. সিকদার বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মেলা, প্রদর্শিত ৪০ প্রকল্প মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই রাবিতে পর্যটন ও খাবারের উৎসব, চার দিন চলবে বর্ণিল আয়োজন কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল উত্তেজক হালুয়া-তন্ত্রমন্ত্রের বই নাটোরে গ্রেপ্তার এড়াতে ঘরের সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না মারুফের নগরীজুড়ে মাদক কারবারি-সহ গ্রেপ্তার ৩১ রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৬৮ শিক্ষার্থী ও ৬ শিক্ষক

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৭:৩১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৭:৩১:০২ অপরাহ্ন
চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন ছবি: সংগৃহীত
ঢাকাই শোবিজ অঙ্গনের অভিনেত্রী ফারিন খান সম্প্রতি নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন।

শুক্রবার (২২ মে) দুপুরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, সময়মতো চিৎকার না করলে তাকে হত্যা, লুটপাট এমনকি ধর্ষণের চেষ্টারও শিকার হতে হতে পারতেন। 

ফারিন জানান, গত ১৩ তারিখ জামালপুর যাওয়ার পথে আনুমানিক রাত ৩টা ১৫ মিনিটে বাধ্য হয়ে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে যান। ওয়াশরুমে ঢোকার কয়েক মিনিট পর হঠাৎ অনুভব করেন, তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পরে তাকিয়ে দেখেন, ভেন্টিলেটরের ফাঁক দিয়ে দু’টি হাত তার গলার কাছে চলে এসেছে।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি দ্রুত চিৎকার করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন। তার চিৎকার শুনে ড্রাইভার এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। পরে ড্রাইভার তাকে জানান, তিনি ওই ব্যক্তিকে ওয়াশরুমের পেছনের দিকে যেতে দেখেছিলেন। তার হাতে ডিমের খোসা থাকায় প্রথমে বিষয়টি সন্দেহজনক মনে হয়নি।

ফারিন তার স্ট্যাটাসে লেখেন, বাইরে থেকে সাহসী থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে তিনি ভীষণ ভয় পেয়েছিলেন। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, প্রথমে বিষয়টি কাউকে বলতে চাননি। পরে শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে পুরো ঘটনা শেয়ার করেন। অভিনেত্রীর ভাষায়, জীবনে এত ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি খুব কমই হয়েছেন তিনি।

নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ফারিন। তিনি লেখেন, আমরা যারা বাইরে কাজ করি, তারা জানি প্রতিনিয়ত কত ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। যে দেশে একজন নারীকে তার পোশাক দিয়ে বিচার করা হয়, সেখানে ধর্ষণের মতো অপরাধের দায়ও অনেক সময় নারীর ওপরই চাপানো হয়। সত্যিই এই দেশে মেয়েরা নিরাপদ না।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী

সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী