ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

বিজিবির বাধার মুখে খুঁটি তুলে নিতে বাধ্য হলো বিএসএফ

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৭:১৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৭:১৮:২০ অপরাহ্ন
বিজিবির বাধার মুখে খুঁটি তুলে নিতে বাধ্য হলো বিএসএফ ছবি: সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রামের কুচলিবাড়ী ইউনিয়নের কলসির মুখ সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তের জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপন করে। এতে খবর পেয়ে রংপুর ব্যাটালিয়ন ৫১- বিজিবির তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে খুঁটিটি তুলে নিতে বাধ্য হয় বিএসএফ।

বিজিবি জানায় ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে)  সকালে উপজেলার কুচলিবাড়ী কলসির মুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল সীমান্ত আইন অমান্য করে জিরো লাইনে নিয়ম বহির্ভূতভাবে বাঁশের খুঁটি স্থাপন করার চেষ্টা করে।
 
পরে বিষয়টি স্থানীয় ও বিজিবির টহল দলের নজরে আসলে তাৎক্ষণিকভাবে তীব্র আপত্তি জানানো হয়। বিজিবির পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে অবিলম্বে সেই খুঁটি অপসারণের নির্দেশ দেয়া হয় এবং উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত আইন মেনে চলার তাগিদ দেয়া হয়।
 
বিজিবির এমন অনড় ও কড়া জবাবের পর পরিস্থিতি সামাল দিতে না পারায় বিএসএফ সদস্যরা তাদের ভুল স্বীকার করতে বাধ্য হন এবং স্থাপনকরা করা খুঁটিগুলো দ্রুত তুলে নিয়ে যান।

এ বিষয়ে বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
 
স্থানীয়রারা জানায়, বিজিবির এই দ্রুত ও সাহসী পদক্ষেপের কারণে সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। যে কোনো ধরনের উসকানি বা অনুপ্রবেশ ঠেকাতে কুচলিবাড়ী সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
 
এ বিষয়ে রংপুর ব্যাটালিয়ন ৫১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে বিএসএফ প্রায়ই এইরকম বাঁশের খুঁটি স্থাপন করার চেষ্টা করে, বিজিবির টহল দলের সদস্যরা কড়া প্রতিবাদ করলে তখন তারা খুঁটি অপসারণ করতে বাধ্য হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা