ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

রাজশাহীতে স্কুলছাত্রকে মারধরের ঘটনায় দুই যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৭:০১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৭:০১:৪৮ অপরাহ্ন
রাজশাহীতে স্কুলছাত্রকে মারধরের ঘটনায় দুই যুবক গ্রেফতার রাজশাহীতে স্কুলছাত্রকে মারধরের ঘটনায় দুই যুবক গ্রেফতার
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় নবম শ্রেণির এক স্কুলছাত্রকে পথরোধ করে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং এলাকায় ত্রাস সৃষ্টির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে পুলিশ দ্রুত অভিযানে নামে। 

শুক্রবার বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নগর পলিশের পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।

পুলিশ জানায়, কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে কোর্ট একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী রাফিদ হোসেন রাফির সঙ্গে কয়েকজন কিশোরের কথা কাটাকাটি হয়। এর জেরে গত ১৯ মে বিকেল সাড়ে ৩টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাজপাড়া থানার ফুড অফিসের সামনে পৌঁছালে কয়েকজন পথরোধ করে রাফিকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

এ সময় স্থানীয় ব্যক্তি আব্দুর রশিদ এগিয়ে এসে আহত শিক্ষার্থীকে উদ্ধার করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯-এর ৪/৫ ধারায় মামলা রুজু করে। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- জহুরুল ইসলাম ওরফে সোহান (১৯), সোহাগ হোসেন (১৯), সানজিদ (১৮), আবির (১৮) ও অনিক (১৯)।

মুখপাত্র আরও জানায়, মামলার প্রধান আসামি জহুরুল ইসলাম ওরফে সোহান এবং সোহাগ হোসেনকে শুক্রবার ভোরে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড