ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

বিশ্বকাপের দল ঘোষণা করলো নরওয়ে

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৬:৫৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৬:৫৭:৫১ অপরাহ্ন
বিশ্বকাপের দল ঘোষণা করলো নরওয়ে ছবি: সংগৃহীত
সবশেষ ১৯৯৮ সালে ফুটবল বিশ্বকাপে খেলেছিল নরওয়ে। দীর্ঘ ২৮ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে  'নিশীথ সূর্যের দেশ'। এমন উপলক্ষ স্মরণীয় করতে অভিনব উপায়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে নরওয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন। 

বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে মূল পর্বে জায়গা করে নেয় নরওয়ে। বাছাইপর্বে তারা জিতেছিল ৮ ম্যাচের সবগুলোতেই। এই ৮ ম্যাচে তাদের গোলসংখ্যা ৩৭।

প্রত্যাশিতভাবে দলে আছেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও ম্যানসিটি তারকা আর্লিং হালান্ড। এছাড়া দলে আছেন ফুলহামের অস্কার বব ও ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড জর্গেন স্ট্র্যান্ড লারসেন। দলে বড় চমক কখনো আন্তর্জাতিক ফুটবল না খেলা হ্যামবার্গ গোলরক্ষক স্যান্ডার টাংভিক। 

আগামী ১৭ জুন বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নরওয়ে। ২৩ জুন নিউ জার্সিতে তাদের প্রতিপক্ষ সেনেগাল আর ২৬ জুন তারা গ্রুপের শেষ ম্যাচ খেলবে ফ্রান্সের বিপক্ষে।

নরওয়ের বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: ওরইয়ান হাসকিয়োল্ড নিলান্ড, এগিল সেলভিক, স্যান্ডার টাংভিক।

ডিফেন্ডার: জুলিয়ান রিয়ারসন, মার্কুস হোমগ্রেন পেদারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়ারকোন, ক্রিস্টোফার আয়ের, তোরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্টিগার্ড, সন্ড্রে লাঙ্গাস, হেনরিক ফালখেনার।

মিডফিল্ডার: মার্টিন ওডেগার্ড, সান্ডার বের্গে, ফ্রেডরিক অউরসনেস, প্যাট্রিক বের্গ, ক্রিস্টিয়ান থর্সটভেডট, মর্টেন থরথবাই, থেলো আসগার্ড।

ফরোয়ার্ড: আরলিং হালান্ড, আলেক্সান্দার সোরলথ, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ, ইয়েন্স পেটার হাউগে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক