ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

মেসির চমৎকার গোলে ইন্টার মায়ামির জয়োল্লাস

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৩:১০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৩:১০:৪৩ অপরাহ্ন
মেসির চমৎকার গোলে ইন্টার মায়ামির জয়োল্লাস ছবি: সংগৃহীত
ম্যাচের শুরুতেই লাগল গোল হজমের ধাক্কা। প্রথমার্ধের পুরোটা সময় দ্বিতীয় সেরা দল হয়ে রইল ইন্টার মায়ামি। তবে, বিরতির পর দ্রুত পাল্টে গেল দৃশ্যপট। সমতায় ফেরার খানিক বাদেই দৃষ্টিনন্দন গোলে ব্যবধান গড়ে দিলেন লিওনেল মেসি। ক্লাব বিশ্বকাপের পরের ধাপে ওঠার সম্ভাবনা জোরাল হলো ই্টার মায়ামির।

আটলান্টায় বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচে পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।

প্রতিযোগিতাটির নতুন ও পুরোনো সংস্করণ মিলিয়ে এবারই প্রথম খেলার সুযোগ পেয়েছে ইন্টার মায়ামি। আসরের উদ্বোধনী ম্যাচে আল আহলির সঙ্গে গোলশুন্য ড্র যাত্রা শুরু করে মেসি-সুয়ারেসরা।

প্রথম জয়ের খোঁজে ম্যাচের শুরুটা একদমই ভালো হয়নি মায়ামির। পঞ্চম মিনিটে প্রতিপক্ষের জোয়াও মারিওকে ডি-বক্সে ফাউল করে বসেন মায়ামি ডিফেন্ডার অ্যালেন, ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। তা থেকেই পোর্তোকে এগিয়ে নেন সামু ওমোরদিওন।

গোলটির আগে-পরে দারুণ দুটি সুযোগ তৈরি করেন রেকর্ড ব্যালন দ’র জয়ী মেসি। প্রথমবার তার পাসে ঠিকমতো সংযোগ করতে পারেননি লুইস সুয়ারেস, যদিও তিনি অফসাইডে ছিলেন। দ্বিতীয়বার অবশ্য সতীর্থের চমৎকার থ্রু বল ধরে গোলরক্ষককে একা পেয়েছিলেন তারকা স্ট্রাইকার, কিন্তু তার প্রচেষ্টা রুখে দেন ক্লাওদিও রামোস।

বিরতির আগে ভাগ্য সহায় হলে ব্যবধান দ্বিগুণ করতে পারতো পোর্তো; কিন্তু বক্সের বাইরে থেকে আলান ভারেলার শট পোস্টে বাধা পায়।

প্রতিপক্ষের ডি-বক্সে প্রথমার্ধে মাত্র ছয়বার বলে স্পর্শ করতে পারা মায়ামি বিরতির পর খেলা শুরু হতেই গোল পেয়ে যায়। ৪৭তম মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে প্রথম ছোঁয়ায় জোরাল শটে বল জালে পাঠান সেগোভিয়া।

৫৪তম মেসির জাদুকরী নৈপুণ্যে এগিয়ে যায় মায়ামি। ডি-বক্সের একটু বাইরে তাকে ফাউল করেন পর্তুগিজ মিডফিল্ডার রদ্রিগো মোরা। দুর্দান্ত ফ্রি কিকে ডানদিকের ওপরের কোণা দিয়ে বল ঠিকানায় পাঠান আর্জেন্টাইন তারকা।

সময় গড়ানোর সঙ্গে মরিয়া হয়ে উঠতে থাকে পোর্তো। টানা কয়েকটি ভালো আক্রমণও করে তারা; কিন্তু শেষটা সুখকর হলো না দলটির।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে মায়ামি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে পালমেইরাস।

সমান ১ করে পয়েন্ট নিয়ে পোর্তো তিনে ও আল আহলি চারে আছে।

গ্রুপে শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকালে পালমেইরাসের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। একই সময়ে আরেক ম্যাচে মুখোমুখি হবে পোর্তো ও আল আহলি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ