ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া

‘নিজের বিকৃত মুখ দেখলে খারাপ লাগে’: মৌনী রায়

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৬:৩৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৬:৩৬:২৩ অপরাহ্ন
‘নিজের বিকৃত মুখ দেখলে খারাপ লাগে’: মৌনী রায় মৌনী রায়। ছবি: সংগৃহীত
কোচবিহারের মেয়ে মৌনী রায়। ছোটপর্দায় অভিনেত্রী স্মৃতি ইরানির মেয়ে কৃষ্ণা তুলসীর চরিত্রে জনপ্রিয়তা পান। তার পরে দীর্ঘ পথ পেরিয়েছেন। মিলেছে সাফল্য। ছোটপর্দার নায়িকা থেকে বড়পর্দায় জায়গা করা সহজ নয়, ছিল প্রতিযোগিতা। তবে মৌনী নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। যদিও এই মুহূর্তে তাঁর ব্যক্তিজীবন নিয়ে আলোচনা সর্বত্র। তাঁর বিবাহবিচ্ছেদের কারণে এই মুহূর্তে আলোচনায় মৌনী। এটা ছাড়াও আরও একটা কারণে তাঁকে ঘিরে বিতর্ক। মৌনী নাকি নিজের চেহারার পুরোটা বদলে ফেলেছেন। সত্যিটা কী? জানালেন মৌনী।

সৌন্দর্যে শান দিতে বলি নায়িকারা একাধিক কৃত্রিম উপায় ব্যবহার করে থাকেন। বি-টাউনে কান পাতলে ভেসে আসে এমন অজস্র নাম। শ্রীদেবী থেকে প্রিয়ঙ্কা চোপড়া— এ তালিকা দীর্ঘ। এই তালিকায় নাকি নাম রয়েছে মৌনীরও। ‘হেয়ারলাইন কারেকশন’ থেকে ‘ব্রেস্ট ইমপ্ল্যান্ট’— নিজেকে বাহ্যিক ভাবে আরও সুন্দর করে তুলতে নাকি চেষ্টার খামতি রাখনেনি ‘ব্রহ্মাস্ত্র’-খ্যাত অভিনেত্রী, এমনটাই গুঞ্জন। তবে মৌনীর ঠৌঁট নিয়ে আলোচনা সবচেয়ে বেশি। কর্মজীবনের প্রথম দিকে সে ভাবে নজরে পড়ত না মৌনীর ঠোঁট। কিন্ত পরে বদল আসে ঠৌঁটে।

তাঁর কর্মজীবনের কয়েক বছর পরে দর্শকের নজরে পড়ে মৌনীর ঠোঁট বেশ ফোলা ও আকারেও মোটা। কয়েক বছরের মধ্যেই দেখা যায় তাঁর ভ্রুতেও বদল। তার আকার হয় ধনুকের মতো। এ ছাড়াও তাঁর ‘দ্য ভূতনি’ ছবির মুক্তি সময় অনেকেই লক্ষ্য করেন যে, হাসলে নাকি মৌনীর কপালের চামড়া কুঁচকে যাচ্ছে। ঠিক করে নাকি হাসতে পারছেন না তিনি। তাতেই অনেকের ধারণা হয়, ত্বক টান টান করার জন্য অস্ত্রোপচার করিয়েছেন তিনি।

এ সব গুঞ্জন মৌনীর কানেও পৌঁছেছে। অভিনেত্রী বছরখানেক আগে বলেছিলেন, ‘‘আমি সমাজমাধ্যমে দেখি, কত মানুষ আমার চেহারার, আমার ছবির নানা বিকৃতি করেন। সকলেই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবি বানান। সেখানে নিজের মুখটা দেখলেই খারাপ লাগে।’’ অভিনেত্রী জানান, একসময়ে সমাজমাধ্যমে তাঁর চেহারা নিয়ে করা মন্তব্য দেখেও খারাপ লাগত। এমনকী, মন্তব্য বাক্স বন্ধও করে রাখেন তিনি একটা সময়ে। যদিও এখন আর এ সব সমালোচনা নিয়ে ভাবিত নন তিনি। তবে আদৌ তিনি মুখে অস্ত্রোপচার করিয়েছেন কি না, তা নিয়ে সরাসরি কিছু বলেননি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক