ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে আনা প্রস্তাবের উপর ভোটাভুটি স্থগিত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে!

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৬:৩০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৬:৩০:৫৭ অপরাহ্ন
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে আনা প্রস্তাবের উপর ভোটাভুটি স্থগিত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে! ছবি: সংগৃহীত
ভোটাভুটিতে হারার আশঙ্কা তৈরি হয়েছিল। তাই মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসে ইরান যুদ্ধ সম্পর্কিত একটি ভোট বাতিল করল শাসকদল রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ওই প্রস্তাব এনেছিলেন বিরোধী ডেমোক্র্যাট পার্টির হাউস মেম্বাররা। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে নিন্দাসূচক মন্তব্যও ছিল প্রস্তাবে।

হাউস অফ রিপ্রেজেনটেটিভসে ওই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিকস। যিনি বৈদেশিক সম্পর্ক বিষয়ক হাউস কমিটির সদস্য। সে সময় রিপাবলিকান পার্টির সদস্যদের বড় অংশ অনুপস্থিত থাকায় ভোটাভুটি নিয়ে আপত্তি তোলেন ট্রাম্প অনুগামীরা। তা মেনে নিয়ে ভোট স্থগিত রাখা হয়! হাউসের তিন শীর্ষ ডেমোক্র্যাট নেতা— হাকিম জেফ্রিস, হুইপ ক্যাথরিন ক্লার্ক এবং ককাস চেয়ার পিট অ্যাগুইলার ভোট বাতিলের এই পদক্ষেপের সমালোচনা করে যৌথ বিবৃতিতে বলেন, “রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস ট্রাম্প প্রশাসনের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠানের মতো আচরণ করে চলেছে।”

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রিপাবলিকানরা কাপুরুষের মতো একটি নির্ধারিত ওয়ার পাওয়ারস রেজ়োলিউশনের ভোট প্রত্যাহার করেছে— এমন একটি আইন, যা দ্বিদলীয় সমর্থনে পাশ হত এবং প্রেসিডেন্টকে পশ্চিম এশিয়ার সংঘাত শেষ করতে বাধ্য করত।” হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার তথা রিপাবলিকান নেতা মাইক জনসন জানিয়েছেন, জুন মাসে বিষয়টি নিয়ে ভোটাভুটি হতে পারে। ১৯৭৩ সালের যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী, মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া শুরু হওয়া যে কোনও যুদ্ধের ক্ষেত্রে (যেমনটি ইরানের সঙ্গে ক্ষেত্রে ঘটেছে) ৬০ দিনের সময়সীমা নির্ধারিত। প্রেসিডেন্ট তাঁর ক্ষমতাবলে সামরিক পদক্ষেপের জন্য ওই সময়সীমা পর্যন্ত সামরিক পদক্ষেপ চালিয়ে যেতে পারেন।

এর পর প্রেসিডেন্ট সেনা প্রত্যাহারের জন্য অতিরিক্ত ৩০ দিনের সময় নিতে পারেন। কিন্তু নতুন করে সামরিক অভিযান চালানোর জন্য যাবতীয় তথ্য-পরিসংখ্যান পেশ করে কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছিল পেন্টাগন। মার্কিন আইন মেনে সামরিক পদক্ষেপের ৪৮ ঘণ্টার মধ্যে কংগ্রেসকে সে বিষয়ে অবহিত করা হয়েছিল। যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা ক্ষীণ হওয়ায় ট্রাম্প সরকার ইরানে নতুন করে হামলার প্রস্তুতি শুরু করেছে বলে মার্কিন সংবাদমাধ্যমের একাংশ পেন্টাগনের সূত্র উদ্ধৃত করে দাবি করেছে। কিন্তু ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান সেনেটর এবং হাউস মেন্বারদের একাংশও নতুন করে অভিযান শুরুর বিরোধিতা করেছে। তাৎপর্যপূর্ণ ভাবে ট্রাম্প সরকার এখনও যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে কংগ্রেসের অনুমোদন নেয়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার