ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতিয়াতে বন্দুক-কার্তুজসহ সন্ত্রাসী বিদ্যুৎ গ্রেপ্তার মোহনপুরে কৃষকদলের ৬ ইউনিয়ন ও ৫৪ ইউনিট কমিটি গঠনে সমাবেশ অনুষ্ঠিত রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তানোরে শরিফ উদ্দিন মুন্সী পরিবারের মসজিদে মটর প্রদান নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্যার, আপনাকে ভুলবো না”— অশ্রু আর পুষ্পবৃষ্টিতে বিদায় নিলেন গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাণপুরুষ শাহজাহান-ই-হাবীব কলসিরমুখ সীমান্ত বিজিবির বাধার মুখে খুঁটি সরিয়ে পিছু হটলো বিএসএফ ১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে সংসার চাকরির প্রলোভনে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩ ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয় নয়’—স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গোলাম পরওয়ারের ক্ষোভ মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো শুভেন্দু ইরানে তছনছ যুক্তরাষ্ট্রের বিমান আধিপত্য, চীনের কাছে চূড়ান্ত পরাস্ত হবে আমেরিকা? সিলেটে একদিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু থালাপাতি বিজয়ের ছোট ভাই এর ইসলাম ধর্ম গ্রহণ মদের দোকানের আড়ালে মধুচক্র, ঘণ্টা হিসাবে ঘর ভাড়া! ঝাঁটা হাতে প্রতিবাদ স্থানীয় মহিলাদের ‘গেলেও মরব, না গেলেও,’ বাহামাসে বসছে জুনিয়র ট্রাম্পের বিয়ের আসর! যুদ্ধে নাজেহাল প্রেসিডেন্ট আক্ষেপের সুরে কী বললেন? হারিয়ে যাওয়া ৪৭ টি মোবাইল ফোন হস্তান্তর ‘ঋতুস্রাব না হলে সন্তানধারণও অসম্ভব’, শিক্ষার অভাব নিয়ে সরব হৃত্বিকের প্রেমিকা সাবা আজাদ শিশুকে ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় সুরক্ষায় বিপজ্জনক ককরোচ জনতা পার্টি! এক্স হ্যান্ডেল বন্ধ নিয়ে কেন্দ্রকে তোপ শশী-মহুয়ার

রাণীনগরে অভিযানে গিয়ে লাঞ্চিত পুলিশের দুই কর্মকর্তা

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৬:১৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৬:১৯:০০ অপরাহ্ন
রাণীনগরে অভিযানে গিয়ে লাঞ্চিত পুলিশের দুই কর্মকর্তা ফাইল ফটো
নওগাঁর রাণীনগরে মাদক বিরোধী অভিযানে গিয়ে শারীরিকভাবে লাঞ্চিতের শিকার হয়েছেন পুলিশের দুই কর্মকর্তা| বৃহস্পতিবার রাতে উপজেলার বিজয়কান্দি (বড়বড়িয়া) রেলক্রসিং এলাকায় এঘটনা ঘটে| এঘটনায় রাতেই পুলিশের পক্ষ থেকে এজাহার নামীয় তিন জনসহ অজ্ঞাতনামা আরো ৭/৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে| তবে এঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ|

রাণীনগর থানার এসআই রতন কুমার জানান, বৃহস্পতিবার রাতে বিভিন্ন টিমে ভাগ হয়ে উপজেলা জুরে মাদকবিরোধী বিশেষঅভিযান পরিচালনা করা হচ্ছিল| এসময় তিনি এএসআই ওবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে রাত অনুমান ৯টা নাগাদ উপজেলার বিজয়কান্দি এলাকায় অভিযানে যান| এসময় বিজয়কান্দি অস্থায়ী রেলগেট এলাকায় পৌছলে ওই জায়গায় মোটরসাইকেল রেখে তিনজন লোক দারিয়ে আছে দেখতে পেয়ে তাদেরকে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করে| এসময় দুইজন ভালভাবে নাম ঠিকানা বললেও আশিক (২৩) নামের এক যুবক নাম ঠিাকান বলতে অসিকৃতি জানিয়ে পুলিশের সাথে তর্কে জরিয়ে পরে এবং এক পর্যায়ে চরাও হয়ে ওঠে| এরপর আশিক হোসেন বাড়ীতে তার মায়ের কাছে ফোন করে লোকজনকে সাথে নিয়ে আসতে বলে| এর কিছুপর তার মা চায়না বেগম(৫০) বেশ কিছু লোকজন নিয়ে এসে দুই পুলিশ কর্মকর্তাকে ঘিরে ধরে আরো উত্তেজিত হয়ে ওঠে এবং এই দুই পুলিশ কর্মকর্তাকে চোর বলে আখ্যায়িত করে মোবাইলে ভিডিও ধারণ করতে থাকে| এক পর্যায়ে আশিক ও তার মা চায়না বেগমসহ বেশ কিছু লোকজন দুই পুলিশ কর্মকর্তাকে কিল-ঘুষিসহ শারীরিকভাবে লাঞ্চিত করে| পুলিশের এই কর্মকর্তা আরো জানান,আশিক ও তার মায়ের নেতৃত্বে আমাদের ওপর ‘মব‘ সৃষ্টি করে জনতাকে উসকে দিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করেছে| আশিক উপজেলার বিজয়কান্দি (বড়বড়িয়া) গ্রামের কেয়ারব সোনারের ছেলে|  

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা শিকার করে বলেন,সম্প্রতি বিজয়কান্দি গ্রাম থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে| ওই এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় চোর ধরতে এবং মাদক কারবারীদের ধরতে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল| অভিযানকালে বিজয়কান্দি রেলক্রসিং এলাকায় পুলিশের কাজে বাধা দেয়াসহ দুই কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্চিত করেছে| এঘটনায় আশিক ও তার মা চায়না বেগমসহ এজাহার নামীয় ৩জন এবং অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী করে রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে| তবে রাতভর অভিযান চালিয়েও কাউকে গ্রেফতার করা না পারলেও জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী