ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

তানোরে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে পুকুর ভরাট

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৬:১০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৬:১০:১৮ অপরাহ্ন
তানোরে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে পুকুর ভরাট তানোরে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে পুকুর ভরাট
রাজশাহীর তানোরে প্রশাসনের নির্দেশ উপেক্ষা এবং পরিবেশ দুষণ ও জীববৈচিত্র্য হুমকিতে ফেলে রাতের আঁধারে অবৈধভাবে জোরপুর্বক পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মহল্লায় ৩ বিঘা আয়তনের এ পুকুর ভরাট করা হচ্ছে।

জানা গেছে, রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মৌজায়, ২৮২ নম্বর খতিয়ানে ১৭১৯ দাগের ৩ বিঘা আয়তনের পুকুর রয়েছে। ময়েনপুর মহল্লার বাসিন্দা ঝাটু শেখের পুত্র সেন্টু শেখ দিগর এই পুকুর ভরাট করছে।

ভুক্তভোগীরা বলছে, ঝাটুর এক পুত্র পুলিশে চাকরি করছে। পুলিশ পুত্রের দাপট দেখিয়ে ঝাটু জোরপুর্বক এই পুকুর ভরাট করছে।

এ ঘটনায় গত ২৮ এপ্রিল তাজিমুল ইসলাম বাদি হয়ে সেন্টুসহ ৩ জনকে  বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।কিন্ত্ত তারপরও তারা পুকুর ভরাট অব্যাহত রেখেছে। ভুক্তভোগীরা রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, ক্রয় ও ওয়ারিশসূত্রে প্রাপ্ত হয়ে ওই পুকুর দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে তাজিমুলের পরিবার ভোগদখল করে আসছেন। কিন্তু বিবাদীগণ গত ১০ এপ্রিল থেকে বেআইনিভাবে ও জোরপূর্বক তাদের দখলীয় পুকুরে বাইরে থেকে গাড়ি করে মাটি নিয়ে এসে ভরাট করছে। তারা বাধা দিতে গেলে বিবাদীগণ তাদের হত্যার হুমকি দিচ্ছে।

অন্যদিকে পুকুর ভরাটে অভিনব কৌশল অবলম্বন করা হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে একেবারে পুকুর ভরাট না করে দু'একদিন পর পর রাঁতের আঁধারে পুকুরে মাটি ফেলা হচ্ছে।গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন (ইউপি) থেকে মাটি নিয়ে আসছে। আর ট্রাক্টরে এসব মাটি পরিবহণ করতে গিয়ে এলাকার পাকা-কাচা রাস্তা নস্ট ও পরিবেশ দুষণ করা হচ্ছে। 

স্থানীয়রা বলেন, মহল্লার এই জলাশয় (পুকুর) এটা ভরাট করা হলে অনেক পরিবার চরম বিপাকে পড়বে।বিশেষ করে কৃষক পরিবার যারা গৃহস্থালি কাজের পাশাপাশি এই পুকুরে গরু-মহিষ গোসল করায়। এছাড়াও পুকুর ভরাট হলে মহল্লা মরুভূমি রুপ নিবে।এতে পরিবেশের ওপর বিরুপ প্রভাব ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। প্রশাসনকে অবজ্ঞা বা চ্যালেঞ্জ করে েপুকুরে যে পরিমাণ মাটি ফেলা হয়েছে, সেই মাটি তারা দ্রুত অসারণের দাবি করেছেন। তারা বলেন, প্রশাসনের উচিৎ দ্রুত এসব মাটি অপসারণ করে আইন সবার জন্য সমান সেটা দেখিয়ে দেয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২১ মে) রাতে রীতিমতো পাহারা বসিয়ে ফের পুকুরে মাটি ফেলা হয়েছে। গ্রামবাসি বাধা দিতে গেলে তাদের মিথ্যা মামলায় জড়ানোসহ নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেয়া হয়।

জানা গেছে, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, খাল ও লেক ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইনেও (২০১০ সালে সংশোধিত) যেকোনো ধরনের জলাশয় ভরাট করা নিষিদ্ধ।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) তানোর উপজেলা শাখার সভাপতি মফিজ উদ্দিন বলেন, মুক্ত জলাশয় উদ্ধার করা না গেলে পরিবেশের চরম বিপর্যয় ঘটবে। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য সব জেনে বুঝেও তারা এমন কাজ করেছে, তাই পুকুরের এসব মাটি দ্রুত অপসারণ করা প্রয়োজন।

রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক  বলেন, ‘জমির শ্রেণি কী, সেটা না দেখে কিছু বলা যাবে না। তবে পুকুর হলে সেটা  ভরাটের কোনো সুযোগ নেই। সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে জানতে চাইলে সেন্টু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এখানে পুকুর নাই,বৃস্টি পানিতে পুকুরের মতো হয়েছে,তাদের বাড়ি করার প্রয়োজনে তারা মাটি ভরাট করছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক