ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফেসবুকে পরিচয়ের পাঁচ দিনের মাথায় প্রবাসীর স্ত্রীর ঘরে যুবক আটক

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৬:০৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৬:০৪:২০ অপরাহ্ন
ফেসবুকে পরিচয়ের পাঁচ দিনের মাথায় প্রবাসীর স্ত্রীর ঘরে যুবক আটক ফেসবুকে পরিচয়ের পাঁচ দিনের মাথায় প্রবাসীর স্ত্রীর ঘরে যুবক আটক
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গারোডোবা এলাকায় ফেসবুকে পরিচয়ের মাত্র পাঁচ দিনের মাথায় এক যুবকের প্রবাসীর স্ত্রীর বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক যুবক নীরব (২০) পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার বলিবদ্র ইউনিয়নের মুসুদ্দি উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ফেসবুকের মাধ্যমে দুবাইপ্রবাসী রাহীমের স্ত্রী রাবেয়া আক্তার লাবণীর সঙ্গে তার পরিচয় হয়। অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে দাবি স্থানীয়দের।

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নীরব ওই গৃহবধূর বাড়িতে যান এবং নিজেকে খালাতো ভাই পরিচয় দেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে তাকে আলাদা একটি কক্ষে থাকতে দেওয়া হয়।

পারিবারিক সূত্র জানায়, রাহীমের মা মারা যাওয়ার পর দেশে এসে তিনি লাবণীকে বিয়ে করেন। কয়েক মাস পর পুনরায় দুবাইয়ে চলে গেলে বাড়িতে তার বৃদ্ধ বাবা ও স্ত্রী বসবাস করতেন।

স্থানীয়দের দাবি, গভীর রাতে লাবণী নীরবের কক্ষে গেলে বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। পরে স্থানীয় লোকজন বাড়িটি ঘেরাও করে ওই যুবক ও গৃহবধূকে একই কক্ষ থেকে আটক করেন। খবর ছড়িয়ে পড়লে রাতেই ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এ সময় নীরব ওই গৃহবধূকে বিয়ে করতে সম্মতি দিলেও, লাবণী এতে রাজি হননি বলে জানা গেছে। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের পরিচয়ের কারণে তিনি সংসার ভাঙতে চান না।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত সম্পর্ক গড়ে ওঠার বিষয়টি এ ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানা-র অফিসার ইনচার্জ মুহাম্মদ ইকবাল হোসেন জানান, এখন পর্যন্ত থানায় এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪