ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

“এক মুহূর্তেই থেমে গেল জীবন”- রাণীশংকৈলে সড়কে ঝরে গেল ভ্যানচালক আবুল হোসেনের প্রাণ

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৫:৫৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৫:৫৯:২০ অপরাহ্ন
“এক মুহূর্তেই থেমে গেল জীবন”- রাণীশংকৈলে সড়কে ঝরে গেল ভ্যানচালক আবুল হোসেনের প্রাণ “এক মুহূর্তেই থেমে গেল জীবন”- রাণীশংকৈলে সড়কে ঝরে গেল ভ্যানচালক আবুল হোসেনের প্রাণ
সকালের ব্যস্ততা তখনো পুরোপুরি জমে ওঠেনি। জীবিকার তাগিদে প্রতিদিনের মতোই ভ্যান নিয়ে বেরিয়েছিলেন আবুল হোসেন (৬১)। কে জানতো, এ পথই হবে তার জীবনের শেষ যাত্রা! ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই ভ্যানচালক। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) সকাল আনুমানিক ১০টার দিকে পৌর শহরের মুক্তা সিনেমা হল সংলগ্ন প্রধান সড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন পৌর শহরের মহলবাড়ি মহল্লার মৃত নয়ন শেখের ছেলে।

আহতরা হলেন— নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭), পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫) এবং পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পোয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬)। গুরুতর আহত অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশের তথ্য মতে, ঘটনার দিন সকালে আবুল হোসেন তার ভ্যান চালিয়ে শিবদিঘির দিকে যাচ্ছিলেন। এসময় মুক্তা সিনেমা হলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে এসে গুরুতর আহত অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের করিডোরে তখন স্বজনদের আহাজারি, কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে যেন নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল আমান বারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছেন।

একটি দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয় না, সঙ্গে ভেঙে দেয় একটি পরিবারের অসংখ্য স্বপ্ন। আবুল হোসেনের মৃত্যুতেও তেমনই শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক