ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পরিচয়ে অটোচালকের টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার ​মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু! চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৭ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলে কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটাল আ.লীগ পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন ইরানে আজ রাতে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার নীরব ঘাতকের মতো শরীরে বাসা বাঁধতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বলৎকারে রাজি না হওয়ায় ছাত্রকে হত্যার চেষ্টা ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন

সিলেটে শিশুকন্যাকে গলা কেটে হত্যার অভিযোগে মা আটক

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৫:৫৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৫:৫৮:২৯ অপরাহ্ন
সিলেটে শিশুকন্যাকে গলা কেটে হত্যার অভিযোগে মা আটক সিলেটে শিশুকন্যাকে গলা কেটে হত্যার অভিযোগে মা আটক
সিলেট সদর উপজেলার কালারুকা গ্রামে নিজের শিশু সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।

শুক্রবার (২২ মে) ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত শিশু মাইমুনা জান্নাত তোহা (১ বছর ৮ মাস) কালারুকা গ্রামের আমীর আলীর মেয়ে। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শামসুল হাবিব। তিনি জানান, শুক্রবার ভোর পাঁচটার দিকে শিশুটির বাবা নামাজ আদায়ের জন্য মসজিদে যান। এ সময় ঘরে থাকা অবস্থায় মা ধারালো বঁটি দিয়ে শিশুটির গলা কেটে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

ওসি শামসুল হাবিব আরও জানান, অভিযুক্ত সুবিনা বেগমকে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন