ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতিয়াতে বন্দুক-কার্তুজসহ সন্ত্রাসী বিদ্যুৎ গ্রেপ্তার মোহনপুরে কৃষকদলের ৬ ইউনিয়ন ও ৫৪ ইউনিট কমিটি গঠনে সমাবেশ অনুষ্ঠিত রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তানোরে শরিফ উদ্দিন মুন্সী পরিবারের মসজিদে মটর প্রদান নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্যার, আপনাকে ভুলবো না”— অশ্রু আর পুষ্পবৃষ্টিতে বিদায় নিলেন গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাণপুরুষ শাহজাহান-ই-হাবীব কলসিরমুখ সীমান্ত বিজিবির বাধার মুখে খুঁটি সরিয়ে পিছু হটলো বিএসএফ ১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে সংসার চাকরির প্রলোভনে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩ ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয় নয়’—স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গোলাম পরওয়ারের ক্ষোভ মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো শুভেন্দু ইরানে তছনছ যুক্তরাষ্ট্রের বিমান আধিপত্য, চীনের কাছে চূড়ান্ত পরাস্ত হবে আমেরিকা? সিলেটে একদিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু থালাপাতি বিজয়ের ছোট ভাই এর ইসলাম ধর্ম গ্রহণ মদের দোকানের আড়ালে মধুচক্র, ঘণ্টা হিসাবে ঘর ভাড়া! ঝাঁটা হাতে প্রতিবাদ স্থানীয় মহিলাদের ‘গেলেও মরব, না গেলেও,’ বাহামাসে বসছে জুনিয়র ট্রাম্পের বিয়ের আসর! যুদ্ধে নাজেহাল প্রেসিডেন্ট আক্ষেপের সুরে কী বললেন? হারিয়ে যাওয়া ৪৭ টি মোবাইল ফোন হস্তান্তর ‘ঋতুস্রাব না হলে সন্তানধারণও অসম্ভব’, শিক্ষার অভাব নিয়ে সরব হৃত্বিকের প্রেমিকা সাবা আজাদ শিশুকে ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় সুরক্ষায় বিপজ্জনক ককরোচ জনতা পার্টি! এক্স হ্যান্ডেল বন্ধ নিয়ে কেন্দ্রকে তোপ শশী-মহুয়ার

ধরারখাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনে আগামীকাল ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৫:৫৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৫:৫৪:২৩ অপরাহ্ন
ধরারখাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনে আগামীকাল ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী ধরারখাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনে আগামীকাল ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (২৩ মে শনিবার)  ময়মনসিংহের ত্রিশাল সফরে আসছেন। সফরে তিনি ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ধরারখাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেনের স্বাক্ষরিত সফরসূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। দীর্ঘ প্রায় দুই দশক পর ত্রিশালে কোনো প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

প্রকাশিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে নিজ বাসভবন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুরে তিনি ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে ধরারখাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং আনুষ্ঠানিকভাবে খননকাজের শুভ সূচনা ঘোষণা করবেন।

এরপর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে কিছু সময় বিশ্রাম নেবেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভাতেও অংশ নেবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে অনুষ্ঠানস্থলগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে ত্রিশালকে “নজরুল সিটি” ঘোষণাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং জাতীয় পর্যায়ে ত্রিশালের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী