ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

মাদকাসক্ত ছেলের দা’র কোপে চকরিয়ায় পিতা নিহত

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৫:৫৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৫:৫৪:০২ অপরাহ্ন
মাদকাসক্ত ছেলের দা’র কোপে চকরিয়ায় পিতা নিহত মাদকাসক্ত ছেলের দা’র কোপে চকরিয়ায় পিতা নিহত
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাদকাসক্ত ছেলের দা’র কোপে খলিলুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৌলভীরকুম এলাকার মৃত নুর ছমদের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে খলিলুর রহমানের ওপর হামলা চালায় তার ছেলে মিনারুল ইসলাম। অভিযুক্ত মিনারুল ইসলাম মাদকাসক্ত বলে জানিয়েছে স্থানীয়রা। এসময় ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার শরীর ক্ষতবিক্ষত করা হয়। হামলায় খলিলুর রহমানের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় খলিলুর রহমানকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত ছেলে মিনারুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ