ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

রাজশাহীতে ফের বেপরোয়া কিশোর গ্যাং, আতঙ্কে নগরবাসী

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৫:৩২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৫:৩২:৩৪ অপরাহ্ন
রাজশাহীতে ফের বেপরোয়া কিশোর গ্যাং, আতঙ্কে নগরবাসী রাজশাহীতে ফের বেপরোয়া কিশোর গ্যাং, আতঙ্কে নগরবাসী
রাজশাহী মহানগরীতে আবারও বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত তাদের সহিংস কর্মকান্ডে আতঙ্কে রয়েছেন। প্রকাশ্যে মারধর, ছিনতাই, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় নগরজুড়ে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, নগরীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এসব কিশোর গ্যাং সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়লেও কার্যকর নিয়ন্ত্রণ দেখা যাচ্ছে না। ফলে প্রায় প্রতিদিনই মহানগরীর কোথাও না কোথাও সহিংস ঘটনার খবর পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলোতে উদ্বেগ প্রকাশ করে দ্রুত জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নগরবাসী।

সর্বশেষ গত ১৯ মে বিকেল ৩টার দিকে নগরীর রাজশাহী কোর্ট একাডেমি স্কুল ছুটির সময় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে এলোপাতাড়িভাবে মারধরের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ থেকে ৬ জনের একটি কিশোর গ্যাং দলবদ্ধভাবে ওই শিক্ষার্থীর ওপর হামলা চালায়।

তাদের ভাষ্য, স্কুলের সামনে শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত থাকলেও হামলাকারীদের ভয়ে কেউ এগিয়ে আসেননি। প্রকাশ্যেই ওই শিক্ষার্থীর ওপর নির্মম নির্যাতন চালানো হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নগরীর ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ। তিনি নির্যাতনের শিকার শিক্ষার্থীকে রক্ষার চেষ্টা করলে হামলাকারীরা তাঁর ওপরও চড়াও হয়। এতে তিনিও মারধরের শিকার হন।

স্থানীয়দের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন গ্রুপ তৈরি করে এসব কিশোর গ্যাং এলাকায় আধিপত্য বিস্তার করছে। রাজনৈতিক ছত্রচ্ছায়া ও প্রভাবশালী বড় ভাইদের প্রশ্রয়ে অনেক কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ রয়েছে।

বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানসংলগ্ন এলাকা, সিএন্ডবি সড়ক, পদ্মাপাড়, চিড়িয়াখানা এলাকা, ভদ্রা পার্ক ও লেক, বিমান চত্বর সড়ক এবং ফ্লাইওভার এলাকায় তাদের তৎপরতা বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এর আগেও রাজশাহীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে হামলা, ছিনতাই, মাদক সেবন ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় শতাধিক কিশোর গ্যাং সদস্যের নাম এলেও বাস্তবে তাদের দৌরাত্ম্য কমেনি বলে অভিযোগ নগরবাসীর।

নগরবাসীর দাবি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ ছাড়া এ সমস্যা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মনে করছেন সচেতন মহল।

এ ব্যপারে জানতে চাইলে আরএমপি পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান বলেন, চুরি ছিনতাই, মাদক, কিশোর গ্যাং অপরাধ দমনে পুলিশের সকল ইউনিট এক যোগে কাজ করছে। তিনি আরও বলেন, নগরবাসী বাসি যদি তাদের দেশীয় অস্ত্র হাতে মহড়া, ভয়ভীতি প্রদর্শণের ছবি বা ভিডিও দিয়ে পুলিশকে সহযোগীতা করেন, তাহলে অপরাধীদের গ্রেফতার পুলিশের সুবিধা হবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক