ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

রাজশাহীতে রামিসা হত্যার প্রতিবাদে ছাত্রশিবির ও খেলাফত মজলিসের বিক্ষোভ

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৫:২৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৫:২৯:০৯ অপরাহ্ন
রাজশাহীতে রামিসা হত্যার প্রতিবাদে ছাত্রশিবির ও খেলাফত মজলিসের বিক্ষোভ রাজশাহীতে রামিসা হত্যার প্রতিবাদে ছাত্রশিবির ও খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজশাহীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, চাঁদাবাজি এবং সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে ইসলামী ছাত্রশিবিরের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা শিশু রামিসা হত্যাকান্ডের দ্রুত বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। 

তারা অভিযোগ করেন, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে বক্তারা ইসলামী শরিয়া অনুযায়ী বিচার ব্যবস্থা কার্যকরের আহ্বান জানান।

বিক্ষোভে উপস্থিত ছিলেন মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, প্রকাশনা সম্পাদক নাজির আহমেদ সুপ্ত, দপ্তর সম্পাদক মো. জহির রায়হান এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসান মাসুমসহ অন্যান্য নেতাকর্মীরা।

এদিকে একই দাবিতে নগরীর জিরোপয়েন্টে পৃথক বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিস। সমাবেশে বক্তারা রামিসা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার কার্যকরের দাবি জানান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ