ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০১:০৮:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০১:০৮:৫৬ পূর্বাহ্ন
চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকার চেয়ারম্যানঘাটায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করলে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষময় পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ সময় গুলিতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় চেয়ারম্যানঘাটার বিসমিল্লাহ ম্যানশন এলাকায় শত শত স্থানীয় বাসিন্দা বিক্ষোভে অংশ নেন। তারা অভিযুক্ত ব্যক্তিকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পরও অভিযুক্তকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে পারেনি পুলিশ। রাত ৯টা পর্যন্ত পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ভবনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্তকে আটক করতে ঘটনাস্থলে যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।

পরে অভিযুক্তকে ভবন থেকে বের করে আনার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা পিছু হটে অবস্থান নেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত ৮টার দিকে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বলে জানা গেছে।

হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪