ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ রাজশাহীতে চুরি ও মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড পুজোর আগে অনন্যার মতো ত্বকের জেল্লা, ঘরেই বানান ৩ উপাদানের ফেসপ্যাক সমাজমাধ্যমে ঝড় তুলছেন তান্যা মিশ্র, অনুরাগীদের চোখে ভারতের ‘নতুন জাতীয় ক্রাশ’ আবার আলোচনায় গোবিন্দ, এবার প্রকাশ্যে কটাক্ষ দিব্যা খোসলার তানোরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেস্টার অভিযোগ রাজশাহীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, জব্দ ১১ স্মার্টফোন ও এক লাখ টাকা চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, বাগদায় গ্রেফতার শিক্ষক পাকিস্তানি সেনার কনভয়ে ‘কাদ’-এর হামলা, নিহত ৯ ৩৪ হাজার ফুট উচ্চতায় দুই পাইলটের মারামারি, ১৭ হাজার ফুট নিচে নামল বিমান করীনার অনুষ্ঠানে শাহিদ-পত্নী মীরা, একই ফ্রেমে প্রাক্তন ও বর্তমান অনুমতি ছাড়া নাম-ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগ, এআই সংস্থার বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ভিএমএতে ইতিহাস গড়লেন টেইলর সুইফট, প্রথম এশীয় একক শিল্পী হিসেবে পুরস্কার লিসার ডাকসুর ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে ‘অসুন্দর পরিবেশ’ সৃষ্টির অভিযোগ চরমোনাই পীরের সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ কাজের উদ্বোধন স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ায় ক্ষোভে নিজের শরীরে আগুন লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত জাজিরায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে কিশোরকে কান ধরে উঠবস, মাথা ন্যাড়া রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত রাসিকের ‘শিক্ষা পদক-২০২৬’ এর রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

গৃহবধূকে টানা তিন বছর গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর ও ভাসুর

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১০:২৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১০:২৬:৩৮ অপরাহ্ন
গৃহবধূকে টানা তিন বছর গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর ও ভাসুর গৃহবধূকে টানা তিন বছর গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর ও ভাসুর
গৃহবধূকে টানা তিন বছর ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে নিজ শ্বশুর ও ভাসুরের বিরুদ্ধে। স্বামীর শারীরিক অক্ষমতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে এই নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন গৃহবধূ।

গুজরাটের রাজ্যের জেলার হালভাদ তালু এ ঘটনায় অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সেবাদাস রামানুজ (৭৫) ও রাজেশ রামানুজ (৪২)। অভিযোগ দায়েরের পর তাঁদের গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

নির্যাতিতা ৩৫ বছর বয়সী ওই গৃহবধূ স্থানীয় থানায় লিখিত অভিযোগে জানান, বিয়ের পর তিনি জানতে পারেন তাঁর স্বামী শারীরিকভাবে অক্ষম। এরপর থেকেই শ্বশুর ও ভাসুর তাঁর ওপর যৌন নির্যাতন শুরু করে। অভিযোগে তিনি আরও বলেন, যৌথ পরিবারে বসবাসের কারণে পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানানো হলেও কেউ তাঁর পাশে দাঁড়াননি। এমনকি তাঁর স্বামীও বাবার ও ভাইয়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি।

দীর্ঘদিন সামাজিক লজ্জা ও পারিবারিক চাপের কারণে মুখ খুলতে পারেননি ওই নারী। অবশেষে সমস্ত ভয় উপেক্ষা করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

হালভাদ থানার সাব-ইন্সপেক্টর এ পি প্যাটেল গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়। নির্যাতিতার নিরাপত্তা ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে একটি সরকারি মহিলা আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। এই নির্যাতনের ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা বা প্ররোচনা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ

সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ