ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১০:১৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১০:১৪:৪২ অপরাহ্ন
সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর
বলিউড অভিনেত্রী রকুল প্রীত সিং ও প্রযোজক জ্যাকি ভাগনানিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সম্পর্ক ও প্রতারণা প্রসঙ্গে রাকুলের মন্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কে প্রতারণা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন এই অভিনেত্রী।

কিছুদিন আগেই জ্যাকি তাঁদের বিবাহিত জীবনকে মজার ছলে ‘সিচুয়েশনশিপ’ বলে উল্লেখ করায় সমাজমাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ইউটিউব শো ‘দ্য বম্বে জার্নি’-তে সম্পর্কের জটিলতা ও প্রতারণা নিয়ে খোলামেলা কথা বলেন রাকুল। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী সারা আলি খান ও অভিনেতা আয়ুষ্মান খুরানা।

আলোচনায় তাঁদের কাছে জানতে চাওয়া হয়, সম্পর্কে প্রতারণা বা তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়াকে মেনে নেওয়া সম্ভব কি না। জবাবে রাকুল সরাসরি ‘না’ বলেন। তাঁর সঙ্গে একমত হয়ে সারা জানান, এমন ভুলের জন্য ক্ষমা চাওয়া যেতে পারে, কিন্তু সেটিকে গ্রহণযোগ্য বলা যায় না।

তবে আয়ুষ্মান খানিক ভিন্ন মত দেন। তাঁর ভাষায়, বিয়ের নিজস্ব কিছু নিয়ম আছে। কিন্তু কেউ যদি সত্যিই নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় এবং আন্তরিকভাবে ক্ষমা চায়, তাহলে তাকে ক্ষমা কেন করা যাবে না?

এরপর রাকুল নিজের অবস্থান কিছুটা নমনীয় করে বলেন, দেখতে হবে বিষয়টি কতদূর গড়িয়েছে। প্রতারণা যদি কারও অভ্যাসে পরিণত হয়, তাহলে সেটা মেনে নেওয়া সম্ভব নয়। পরে সারা তাঁকে প্রশ্ন করেন, একবারের ভুলও কি ক্ষমা করা যায়? জবাবে রাকুল বলেন, তিনি ব্যক্তিগতভাবে এমন ঘটনা পছন্দ করেন না। তবে জীবন অনেক বড়, তাই একটি ভুলের জন্য কাউকে সারাজীবন ক্ষমা না করে থাকাও কঠিন। তাঁর মতে, মানুষ ভুল করতেই পারে, আর কেউ সত্যিই অনুতপ্ত হলে তাকে ক্ষমা করা যেতে পারে।

তবে রাকুল এটাও স্পষ্ট করে দেন যে, তাঁর এই মন্তব্য ব্যক্তিগত জীবনের সম্পর্কের সঙ্গে যুক্ত নয়। পাশাপাশি কাউকে ক্ষমা করলে অতীতের ভুলটিকেও ভুলে যাওয়ার প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে জ্যাকির সিচুয়েশনশিপ’ মন্তব্য ঘিরে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, তা নিয়েও মজার ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা দিয়েছিলেন রাকুল। ভিডিওতে দেখা যায়, তিনি জ্যাকিকে কান ধরে মজা করে বলছেন, তাঁরা মিলেনিয়াল’ প্রজন্মের মানুষ, তাই জোর করে ‘জেন জি’ হওয়ার প্রয়োজন নেই। পরে জ্যাকিও হাসতে হাসতে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

এদিকে সম্প্রতি মুক্তি পাওয়া ‘পতি পত্নী অউর ওহ দো’ ছবিতেও একসঙ্গে দেখা গেছে রাকুল, সারা ও আয়ুষ্মানকে। ছবিটি দর্শকদের কাছ থেকে ইতোমধ্যেই ভালো সাড়া পাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন