ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপে যেতে চাইছে না ওয়াশিংটন, উত্তেজিত নেতানিয়াহু হান্টাভাইরাস নিয়ে নতুন গবেষণায় উদ্বেগ, সংক্রমণের ছয় বছর পরেও বীর্যে মিলল ভাইরাসের চিহ্ন গৃহবধূকে টানা তিন বছর গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর ও ভাসুর সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা

কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৯:৫০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৯:৫০:৫১ অপরাহ্ন
কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা
বিএডিসি ডিলার কৃষকদের সার না দিয়ে খুচরা বিক্রেতার কাছে চড়া দামে বিক্রির অভিযোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নবাব এন্ড ব্রাদার্স নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার এবং লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে আরও এক খুচরা বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার বলিদ্বারা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম ও ওই ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা একরামুল করিম উপস্থিত ছিলেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, নবাব এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী তজির উদ্দিন প্রায়ই সময় কৃষকদের সার নেই বলে ফিরিয়ে দিতেন। তবে বৃহস্পতিবার সকালে বাজারের পাশের এক খুচরা দোকানি খায়রুলের কাছে তিনি ১৫ বস্তা সার বিক্রি করেন। পরে কৃষকদের জিজ্ঞাসাবাদে খায়রুল বিষয়টি স্বীকার করলে তারা প্রশাসনকে বিষয়টি জানান ।

খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ৮ এবং ১২(১) ধারায় খুচরা বিক্রেতা খায়রুলকে ১০ হাজার টাকা এবং নবাব এন্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া খুচরা বিক্রেতার গুদাম থেকে জব্দ করা ১১৮ বস্তা সার সরকারি মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে । 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ