ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৮:৪৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৮:৪৯:০৩ অপরাহ্ন
ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় র‌্যাব-৭, চট্টগ্রামের অভিযানে ৫৩ দশমিক ১ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৫ লাখ ৩১ হাজার টাকা।

গ্রেপ্তাররা হলেন বরগুনার বামনা উপজেলার রামনা এলাকার মো. সোহাগ (২৭) এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মো. ইমাম তালুকদার (২৯)।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি মহিপাল থেকে সোনাপুরগামী ‘সুগন্ধা দ্রুতযান সার্ভিস’ বাসে যাত্রীবেশে গাঁজা বহন করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে ফেনী-নোয়াখালী সড়কের পাঁচগাছিয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

পরে সন্দেহভাজন বাসটিতে তল্লাশি চালিয়ে দুই যাত্রীকে আটক করা হয়। এ সময় তাদের বহন করা কাপড়ের ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো অবস্থায় ৪৯ দশমিক ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাবের আরেকটি দল পরে ফেনী সদর উপজেলার পিবিআই গলি হাজারী রোড এলাকায় অভিযান চালায়। সেখানে আরিফুল ইসলামের মালিকানাধীন একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে আরও ৩ দশমিক ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মারুফ তালুকদার (২৭) নামে এক ব্যক্তি পালিয়ে যান।

র‌্যাব জানায়, উদ্ধার করা মোট ৫৩ দশমিক ১ কেজি গাঁজা এবং গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন