ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৬ পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের লক্ষ্য করে পুলিশের গুলি! মৃত্যু অন্তত ৩০ পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের লক্ষ্য করে পুলিশের গুলি! মৃত্যু অন্তত ৩০ বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর এসএসসি পরীক্ষার্থী অপহরণের অভিযোগ, পুঠিয়া থানায় মায়ের লিখিত আবেদন পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ জনের মৃত্যু রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইর মৃত্যু ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বেহাল দশা, সংস্কারের অপেক্ষায় যাত্রীরা চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার

ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৮:৪৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৮:৪৯:০৩ অপরাহ্ন
ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় র‌্যাব-৭, চট্টগ্রামের অভিযানে ৫৩ দশমিক ১ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৫ লাখ ৩১ হাজার টাকা।

গ্রেপ্তাররা হলেন বরগুনার বামনা উপজেলার রামনা এলাকার মো. সোহাগ (২৭) এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মো. ইমাম তালুকদার (২৯)।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি মহিপাল থেকে সোনাপুরগামী ‘সুগন্ধা দ্রুতযান সার্ভিস’ বাসে যাত্রীবেশে গাঁজা বহন করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে ফেনী-নোয়াখালী সড়কের পাঁচগাছিয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

পরে সন্দেহভাজন বাসটিতে তল্লাশি চালিয়ে দুই যাত্রীকে আটক করা হয়। এ সময় তাদের বহন করা কাপড়ের ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো অবস্থায় ৪৯ দশমিক ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাবের আরেকটি দল পরে ফেনী সদর উপজেলার পিবিআই গলি হাজারী রোড এলাকায় অভিযান চালায়। সেখানে আরিফুল ইসলামের মালিকানাধীন একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে আরও ৩ দশমিক ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মারুফ তালুকদার (২৭) নামে এক ব্যক্তি পালিয়ে যান।

র‌্যাব জানায়, উদ্ধার করা মোট ৫৩ দশমিক ১ কেজি গাঁজা এবং গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন