ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ

দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৮:১৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৮:১৩:১৯ অপরাহ্ন
দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ
সান্তোস চোটটির ব্যাপারে বুধবার (২০ এপ্রিল) নিশ্চিত হতে পেরেছে। দলটির মেডিক্যাল বিভাগের প্রধান রদ্রিগো জোহাইব মনে করছেন, এই চোট নেইমারের বিশ্বকাপ দলের অংশ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না। তার আশা, ব্রাজিল দলে যোগ দেওয়ার জন্য নির্ধারিত সময়ের আগেই নেইমার সুস্থ হয়ে উঠবেন। ফিট হিসেবে ব্রাজিল দলে যোগ দেওয়ার জন্য নির্ধারিত তারিখ ২৭ মে।

কাফ ২ মিলিমিটার ফুলে গেছে জানিয়ে স্পোর্টস নেটওয়ার্ট ‘গি’কে জোহাইব বলেন, ‘নেইমারের ছোট একটা কাফ ইনজুরি আছে। কিন্তু আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে সে জাতীয় দলে যোগ দিতে পারবে।’

চোটের সঙ্গে বাস করা নেইমার এই চোটে পড়েছিলেন গত রোববার করিতিবার বিপক্ষে ম্যাচে, ব্রাজিল দল ঘোষণার আগে। তাকে বর্তমানে সান্তোসের রেই পেলে ট্রেনিং সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। সান্তোসের পাশাপাশি ব্রাজিল ফুটবল ফেডারেশনও তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

নেইমারের এই ইনজুরির ব্যাপারটি সামনে এল কার্লো আনচেলত্তি দল ঘোষণার দুদিন পর, ইতালিয়ান কোচ গত ১৮ মে দল ঘোষণা করেছিলেন। নেইমারকে নেবেন না নেবেন না গুঞ্জনের মধ্যেও তাকে নিয়েই দল ঘোষণা করেন। চোটের কারণে ব্রাজিলিয়ান ফুটবলার স্যান লরেঞ্জোর বিপক্ষে খেলতে পারেননি, খেলতে পারবেন না ২৪ মে গ্রেমিওর বিপক্ষে লিগ ম্যাচটিও।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত