ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

বিশ্বকাপের নতুন গানের টিজারেই মাত করলেন শাকিরা

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৭:১০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৭:১০:৩৩ অপরাহ্ন
বিশ্বকাপের নতুন গানের টিজারেই মাত করলেন শাকিরা ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ আর শাকিরা—সম্পর্কটা নতুন নয়। ২০১০ সালে ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে মঞ্চ কাঁপিয়েছিলেন কলম্বিয়ান পপ তারকা। ২০২৬ বিশ্বকাপের আগে ফের সেই পরিচিত দৃশ্য। নতুন অফিসিয়াল গান ‘ডাই ডাই’-এর ঝলক রিলিজ করামাত্র তুলেছে ঝড়! শাকিরার সঙ্গে সঙ্গতে রয়েছেন আফ্রোবিটস শিল্পী বার্না বয়।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রায় এক মিনিটের একটি ভিডিও পোস্ট করে পপ তারকা লেখেন, ‘মারাকানা স্টেডিয়াম থেকে হাজির “ডাই ডাই”, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল গান!’ পোস্টে বার্না বয়ের নামও উল্লেখ করেছেন তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের মাঠে নাচছেন শাকিরা ও তাঁর দল। গাইছেন, ‘হিয়ার ইন দিস প্লেস/ ইউ বিলং। হোয়াট ব্রোক ইউ ওয়ান্স/ মেড ইউ স্ট্রং।’আড়ালে শোনা যাচ্ছে পুরুষ কণ্ঠও। ছন্দ-তালে মাতানো পুরো গান ১৪ মে প্রকাশ পাবে।

বিশ্বকাপের থিম সং বললেই এখনও অনেকের মনে প্রথমে আসে ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’। ২০১০ দক্ষিণ আফ্রিকায় টুর্নামেন্ট। সেই উপলক্ষ্যে শাকিরার গান আন্তর্জাতিক সাফল্য পেয়েছিল। তারপর থেকে ফুটবল বিশ্বকাপের সঙ্গে পপ তারকার নাম প্রায় অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে। 

এবারের টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন। উদ্বোধনী ম্যাচ মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে। মুখোমুখি মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ১৯ জুলাই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ ম্যাচ। বিশ্বকাপ তিন দেশে ছড়িয়ে। আমেরিকা, কানাডা ও মেক্সিকো যৌথ আয়োজক। ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো সম্প্রসারিত প্রতিযোগিতা। 

যদিও ‘ডাই ডাই’ একমাত্র থিম সিং নয়। কোকা-কোলাও নিজেদের অফিসিয়াল গান প্রকাশ করেছে। যা তৈরি হয়েছে ভ্যান হ্যালেনের বিখ্যাত ‘জাম্প’-এর নতুন সংস্করণে। নির্মাতা জে বালভিন, ট্রাভিস বার্কার, অ্যাম্বার মার্ক ও স্টিভ ভাই। জে বালভিন জানিয়েছেন, মূল গানটি ফুটবলকেন্দ্রিক ছিল না। তাই তিনি নতুন স্প্যানিশ লাইন যোগ করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘“জাম্প” কোনও ফুটবল-গীতি নয়। তাই সেখানে লাতিন আবেগ আর ফুটবলের ভালোবাসা আনতে হয়েছে!’ 

বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে শাকিরার কামব্যাক আন্তর্জাতিক ফুটবল মহলে বড় আলোচনার বিষয়। বিশেষ করে ‘ওয়াকা ওয়াকা’-র জনপ্রিয়তার পরে নতুন গান নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে। ফিফার তরফে এখনও পুরো মিউজিক ভিডিও প্রকাশ করা হয়নি। তবে মারাকানায় শুট হওয়া প্রথম ঝলক থেকে বোঝা যাচ্ছে, বিশ্বকাপের মঞ্চে আবারও বড়সড় ছাপ রাখতে চাইছেন শাকিরা। আর তাঁর সঙ্গে বার্না বয়ের সংযোজন গানটিকে আরও বড় আন্তর্জাতিক বাজার দিতে পারে বলেই অনেকের ধারণা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার