ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ

‘ধুরন্ধর’-এর সাফল্যের পরে একাধিক অনুষ্ঠান জৈসমীনের

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৭:০৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৭:০৩:৩০ অপরাহ্ন
‘ধুরন্ধর’-এর সাফল্যের পরে একাধিক অনুষ্ঠান জৈসমীনের ছবি: সংগৃহীত
এই মুহূর্তে ভারতে একাধিক অনুষ্ঠান করছেন গায়িকা জৈসমীন স্যান্ডল্‌‌‌‌‌‌‌‌স। ‘ধুরন্ধর’ ছবির দুটি পর্বেই একাধিক গান গেয়েছেন তিনি। প্রতিটিই হিট। লুধিয়ানার মেয়ে জৈসমীন, বড় হয়ে ওঠা ক্যালিফোর্নিয়ায়। পঞ্জাবি পপ্ গানের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ‘এবিসিডি ২’, ‘কিক্‌’ ছবিতে একাধিক গান গেয়েছেন। তবে আপাতত বিপুল সাফল্য পাচ্ছেন। সেই সঙ্গে তাঁর অনুষ্ঠানে একের পর এক ঘটনা ঘটেছে। এ বারের কাণ্ড ঘটল দেহরাদূনে।

দেহরাদূনের একটি বিশ্ববিদ্যালয়ে গান গাইছিলেন জৈসমীন। তখন দর্শকের পাশে থাকা ব্যারিকেডের একটি লম্বা অংশ হঠাৎ ভেঙে পড়ে। অনুষ্ঠানস্থলে কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একটি ভিডিয়ো ছ়ড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ব্যারিকেডটি ভেঙে পড়ার কিছুক্ষণ পরেই সামনের সারিতে দাঁড়িয়ে থাকা বেশ কয়েক জন দর্শক ভারসাম্য হারিয়ে পড়ে যান।

ঘটনাটি ঘটার সময় জৈসমীন গান গাইছিলেন। তিনি দর্শকের মধ্যে হঠাৎ হইহই শুনে সঙ্গে সঙ্গে গান থামিয়ে দেন।

এই ঘটনার পরে নিরাপত্তাকর্মীদের উপর বিরক্তি প্রকাশ করেন গায়িকা। উদ্বেগ প্রকাশ করে জৈসমীন জানান, গোটা ঘটনায় তাঁর দলকে হস্তক্ষেপের জন্য অনুরোধ করছেন।

জৈসমীন মঞ্চে দাঁড়িয়ে বলেন, “এমন একটা ঘটনা ঘটায় আমি খুবই দুঃখিত। আমার দলকে এটার দায়িত্ব নিতে বলছি। প্রথম থেকেই দেখছি এই নিরাপত্তারক্ষীরা খুবই আগ্রাসী। আমার অভ্যন্তরীণ দলকে এখনই দায়িত্ব নিতে হবে। আশা করছি, আমরা ৩০ সেকেন্ডের মধ্যে এর সমাধান করতে পারব।”

তবে এই প্রথম নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান করতে গিয়েছিলেন জৈসমীন। সেখানে গিয়ে মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়েছিল তাঁকে। বলিউড সূত্রে খবর, অনুষ্ঠান চলাকালীন নাকি দুই যুবক আশেপাশের মহিলাদের হেনস্থা করতে শুরু করেছিলেন। ওই ঘটনা চোখে পড়েছিল জৈসমীনের। তিনি প্রতিবাদ জানাতেই তৎপর হয়ে উঠেছিলেন নিরাপত্তারক্ষীরা। গায়িকার হস্তক্ষেপে অনুষ্ঠান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অভিযুক্ত ওই দুই যুবককে। এর পরে আবার অনুষ্ঠান শুরু করেছিলেন গায়িকা। এ ছাড়া আরও একটি অনুষ্ঠানের মাঝে নিজের গায়ে জল ঢালার ঘটনায় বিতর্ক জড়ান জৈসমীন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক