ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

রাবিতে রামিসা হত্যা ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৬:৫৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৬:৫৭:৪২ অপরাহ্ন
রাবিতে রামিসা হত্যা ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন রাবিতে রামিসা হত্যা ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন
শিশু রামিসা হত্যাকাণ্ড, দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা রাবি শাখা।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা শিশু রামিসা হত্যার বিচার, নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনার দ্রুত ও দৃশ্যমান বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার একই ধরনের অপরাধ সংঘটনের সুযোগ পাচ্ছে। তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন করার দাবি জানান।

সমাজকর্ম বিভাগের প্রভাষক রুমানা আক্তার বলেন, দেশে যদি নারী ও শিশু নিরাপদ না থাকে, তাহলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। একজন শিক্ষক ও সমাজকর্মী হিসেবে তিনি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান।

মন্নুজান হলের ভিপি সুমাইয়া জাহান বলেন, সাত বছরের শিশু রামিসার হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়া দিয়েছে। অতীতেও দেশে বহু নারী ও শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে। তিনি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী ও রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফসা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুরা প্রতিনিয়ত নির্যাতন, ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। শিশু রামিসা হত্যাকাণ্ড তারই একটি মর্মান্তিক উদাহরণ। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। তাই অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচার এবং দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ প্রতিরোধ করা সম্ভব। রাষ্ট্রকে এ বিষয়ে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মানববন্ধনে নারী শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা রাবি শাখার বিভিন্ন ছাত্রী হল, অনুষদ ও বিভাগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ