ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাক - বোলেরোর সংঘর্ষে নিহত ৯

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০২:৪৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০২:৪৮:৫৯ অপরাহ্ন
বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাক - বোলেরোর সংঘর্ষে নিহত ৯ ছবি: সংগৃহীত
বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তে পরিণত হল মৃত্যুমিছিলে। ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের।

শুক্রবার সকালে এই ঘটনা পুরুল্যার বলরামপুরের নামশোল এলাকার। ১৮ নম্বর জাতীয় সড়কে একটি বলেরো গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে বোলেরোর ৯ আরোহীরই।

জানা গিয়েছে, শুক্রবার ভোরে বিয়েবাড়ি থেকে বলেরো গাড়ি করে বাড়ি ফিরছিলেন ওই ৯ জন। ১৮ নম্বর জাতীয় সড়ক ধরে বলরামপুরের দিয়ে যাচ্ছিল বলেরো গাড়িটি। তখন পুরুল্যার দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এড়াতে ট্রাকটি জোরে বাঁক নেওয়ায় সেটি রাস্তার পাশে উলটে যায়। তবুও এড়ানো যায়নি বিপদ। ট্রাকের ডান দিকে সজোরে ধাক্কা মারে বলেরোটি। সংঘর্ষের অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।

খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ এসে বলেরোর আরোহীদের উদ্ধার করে বাঁশগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে বলেরোর ৯ জন আরোহীকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা সবাই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, রাতভর বৃষ্টির জেরে রাস্তা কিছুটা পিছলে ছিল। তাছাড়া ঘটনার সময় সেখানে প্রবল বর্ষণ হচ্ছিল। যার ফলে দৃশ্যমানতাও ছিল বেশ কম। তাছাড়া চালক ঘুমিয়ে পড়াতেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

নিহতদের নাম পরিচয় জেনে ঝাড়খণ্ড পুলিশের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুরুল্যা জেলা পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য পুরুল্যা দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি