ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিঃস্ব দুলাল পরিবার

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৬:৪২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৬:৪২:৫৩ অপরাহ্ন
রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিঃস্ব দুলাল পরিবার রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিঃস্ব দুলাল পরিবার
এক মুহূর্তের আগুন কেড়ে নিল বহু বছরের গড়া সংসার। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের নয়নপুর কলোনী পাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ পরিবারের সবকিছু পুড়ে যাওয়ায় এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে দুলাল হোসাইনের পরিবার। বুধবার (২০ মে) সন্ধ্যা প্রায় ৭টার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের নয়নপুর কলোনী পাড়ায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরে রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে কয়েক মিনিটের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় পুরো বসতঘর।।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। পরিবারের ব্যবহার্য জিনিসপত্র, বিছানাপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, খাবারদাবার—সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের প্রাথমিক ধারণা, গ্যাস লাইনের পাইপে লিকেজ থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. দুলাল হোসাইন (৫৯) ওই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরের বাইরে থাকায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা।

অগ্নিকাণ্ডের পর কান্নাজড়িত কণ্ঠে দুলাল হোসাইন বলেন,“চোখের সামনে সব শেষ হয়ে গেল। এখন পরিবার নিয়ে কোথায় থাকবো, কী খাবো কিছুই বুঝতে পারছি না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানাই।”এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার খাতিজা বেগম জানান,“ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ত্রাণ শাখা থেকে তাৎক্ষণিক কিছু সহযোগিতা দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে আরও প্রয়োজনীয় সহায়তা করা হবে।”

স্থানীয়দের দাবি, অসহায় পরিবারটির পাশে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা প্রয়োজন, যাতে আগুনে পুড়ে যাওয়া এই পরিবারটি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২