ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বেহাল দশা, সংস্কারের অপেক্ষায় যাত্রীরা চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী

খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৬:০৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৬:০৮:৫১ অপরাহ্ন
খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি
খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবদলের দুই কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মো) দুপুর পৌনে ২টার দিকে নগরীর লবণচরা থানার পুটিমারী বাজারের বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদলের সদস্য মাসুম বিল্লাহ (৩৫) ও জাহিদ (৩৫)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর পৌনে ২টার দিকে ৫/৭জন যুবক পুটিমারী বাজার সংলগ্ন জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে বসে কথা বলছিলেন। এ সময় একাধিক মামলার আসামি ও তাদের পরিচিত পারভেজ নামে এক যুবক মোটরসাইকেলে বিএনপি কার্যালয়ের সামনে আসে। পরে সে বিএনপি কার্যালয়ের ভেতরে প্রবেশ করলে মাসুমবিল্লাহ ও জাহিদের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পারভেজ তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তার ছোড়া গুলি মাসুমের বাম পায়ের উরু ও জাহিদের ডান হাতে বিদ্ধ হয়। পরে পারভেজ দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতা আমীর এজাজ খান বলেন, গুলিবিদ্ধ মাসুমবিল্লাহ ও জাহিদ দুজনই যুবদলের কর্মী। 

এ ব্যাপারে লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, আহত দুই যুবক দুপুরে স্থানীয় বিএনপি কার্যালয়ে বসে গল্প করছিল। এ সময় মোটরসাইকেল চালিয়ে এসে এক যুবক তাদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। তার ছোড়া গুলি একজনের হাতে এবং একজনের পায়ে বিদ্ধ হয়। তবে তারা কোনো রাজনৈতিক দলের কর্মী কি না সে-সম্পর্কে আমার জানা নেই। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ

ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ