ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

১০১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করলেন আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৫:৪৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৫:৪৮:১৪ অপরাহ্ন
১০১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করলেন আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ১০১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করলেন আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট
রাজশাহীতে ১০১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে যাচাই বাছাই শেষে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করলেন আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর আড়াইটায় আরএমপি’র সদর দপ্তর সভাকক্ষে সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। 

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, হারানো মোবাইল ফোন ফিরে পাওয়া নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের বিষয়। এটি প্রমাণ করে যে পুলিশ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে, যার একটি উজ্জ্বল উদাহরণ হলো উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া। 

তিনি আরও বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর সম্মানিত নাগরিকদের সেবা দিতে সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের স্বার্থ ছাড়াই, সম্পূর্ণ বিনামূল্যে এবং জনসেবার মনোভাব নিয়েই পুলিশ সব ধরনের সেবা প্রদান করে যাবে। 

মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকগণ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, এ কার্যক্রমের মাধ্যমে শুধু হারানো মোবাইল ফোনই উদ্ধার হয়নি, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এ ধরনের মানবিক ও প্রযুক্তিনির্ভর সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন; আরএমপির মূখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকা থেকেই নয়, বরং দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে। আরএমপির ১২ টি থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট এসব মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ