ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইর মৃত্যু ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বেহাল দশা, সংস্কারের অপেক্ষায় যাত্রীরা চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান

১০১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করলেন আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৫:৪৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৫:৪৮:১৪ অপরাহ্ন
১০১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করলেন আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ১০১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করলেন আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট
রাজশাহীতে ১০১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে যাচাই বাছাই শেষে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করলেন আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর আড়াইটায় আরএমপি’র সদর দপ্তর সভাকক্ষে সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। 

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, হারানো মোবাইল ফোন ফিরে পাওয়া নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের বিষয়। এটি প্রমাণ করে যে পুলিশ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে, যার একটি উজ্জ্বল উদাহরণ হলো উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া। 

তিনি আরও বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর সম্মানিত নাগরিকদের সেবা দিতে সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের স্বার্থ ছাড়াই, সম্পূর্ণ বিনামূল্যে এবং জনসেবার মনোভাব নিয়েই পুলিশ সব ধরনের সেবা প্রদান করে যাবে। 

মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকগণ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, এ কার্যক্রমের মাধ্যমে শুধু হারানো মোবাইল ফোনই উদ্ধার হয়নি, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এ ধরনের মানবিক ও প্রযুক্তিনির্ভর সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন; আরএমপির মূখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকা থেকেই নয়, বরং দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে। আরএমপির ১২ টি থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট এসব মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন