ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে দুই ভাইয়ের মৃত্যু

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৫:৩৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৫:৩৬:১৬ অপরাহ্ন
বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে দুই ভাইয়ের মৃত্যু ছবি: সংগৃহীত
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের কাঠালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলো লুলু মিয়ার ছেলে তামিম (১৪) ও সুরুজ মিয়ার ছেলে সাদমান (১৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গ্রামের চার বন্ধু একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তামিম ও সাদমান গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে থাকা অপর দুই বন্ধু চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর দুই কিশোরকে পুকুর থেকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতদের পরিবারে শোকের মাতম নেমে আসে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, দুই কিশোরই শান্ত স্বভাবের ছিল এবং তারা একসঙ্গে খেলাধুলা ও চলাফেরা করত। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, শিশু ও কিশোরদের নিরাপদে গোসল এবং পানির কাছাকাছি চলাচলের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। বিশেষ করে বর্ষা মৌসুমে পুকুর ও জলাশয়ে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় বলে তারা উল্লেখ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড