ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

প্রাইমারি পর্যায়ের এই টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ের ভালো ভালো খেলোয়ার বেরিয়ে আসবে: বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৫:২৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৫:২৩:১১ অপরাহ্ন
প্রাইমারি পর্যায়ের এই টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ের ভালো ভালো খেলোয়ার বেরিয়ে আসবে: বিভাগীয় কমিশনার প্রাইমারি পর্যায়ের এই টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ের ভালো ভালো খেলোয়ার বেরিয়ে আসবে: বিভাগীয় কমিশনার
বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, ফুটবল আমাদের প্রাণের খেলা। আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। প্রাইমারি পর্যায়ে যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আমরা আশা করছি এখান থেকে জাতীয় পর্যায়ের ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রাজশাহী বিভাগের আট জেলার বালক-বালিকা দুই গ্রুপের মোট ১৬টি দলের তিন দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

রাজশাহী বিভাগের বালক-বালিকা ফুটবলারদের শুভেচ্ছা জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষক ও শিক্ষা অফিসাররা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইউনিয়ন থেকে উপজেলা এবং জেলা পর্যায় থেকে এখন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ দল নির্বাচনের জন্য এখানে নিয়ে এসেছে। আজ শ্রেষ্ঠদের সাথে শ্রেষ্ঠদের লড়াই এটা আমরা উপভোগ করতে পারব। খেলাটা যেন আমরা খেলা হিসেবে নিতে পারি। এটা কোন সংঘর্ষ নয় বা প্রতিদ্বন্দ্বিতা নয় খেলা হলো কৌশলের।  

তিনি বলেন, রাজশাহী বিভাগে অনেক জায়গাতে খুব ভালো ফুটবল খেলা হয় এবং ভালো খেলোয়াড় আছে। আজকের এই দিনে আমাদের প্রত্যাশা থাকবে এই টুর্নামেন্ট থেকে অনেক ভালো বালক-বালিকা  খেলোয়াড় বেরিয়ে আসবে। 
জাতীয় পর্যায়ে এই টুর্নামেন্টে রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন হবে বলে এ সময় তিনি আশা প্রকাশ করেন। 

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার এবং প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস। এছাড়াও বিভিন্ন দপ্তরের শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ