ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ধুরন্ধর’-এর সাফল্যের পরে একাধিক অনুষ্ঠান জৈসমীনের বরিশালে বজ্রপাতে পানের বরজের দুই শ্রমিকের মৃত্যু রাবিতে রামিসা হত্যা ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন দোয়া কুনুতের অর্থ, উচ্চারণ ও ফজিলত রাজশাহীতে গ্রামীণ চক্ষু হাসপাতালের যাত্রা শুরু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিঃস্ব দুলাল পরিবার মান্দায় পার্টনার প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত লালপুরে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ কোন কোন বদল আনলে দেখতে বড় লাগবে রান্নাঘর নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত মোহনপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক কর্মশালা খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি কার্নিভাল, সাম্বা আর ফুটবলের নান্দনিক মেলবন্ধন ও ব্রাজিলের সংস্কৃতি ‘হিট স্ট্রোক’ থেকে বাঁচতে খাবেন কোন পানীয় কান-এ গিয়েও সরব মৌনী! সূরজকে নিয়ে সপাটে কোন জবাব দিলেন অভিনেত্রী? বগুড়ায় ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা মহানগরীতে জীবন বীমার উন্নয়ন ম্যানেজারের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ১০১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করলেন আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট গাছের সঙ্গে বাঁধা দেহ, পায়ের কাছে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা

রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৫:১৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৫:১৮:০৬ অপরাহ্ন
রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন, নারীনেত্রী বিবি মরিয়ম, উন্নয়নকর্মী ফারজানা তিথি, ব্যবসায়ী সুমন নূর, অমিত পালসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে অপরাধ বেড়ে চলেছে। রামিসার পরিবারের হতাশা তারই প্রতিফলন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে না। এ ধরনের বর্বরতা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে আতঙ্কিত ও ব্যথিত করে তুলেছে। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক অবক্ষয়ের কারণে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ সংঘটিত করার সাহস পাচ্ছে। তাই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা এবং আইনের কঠোর প্রয়োগ এখন সময়ের দাবি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে রামিসার ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাবিতে রামিসা হত্যা ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন

রাবিতে রামিসা হত্যা ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন