ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহত

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৫:১২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৫:১২:৩১ অপরাহ্ন
রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহত রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহত
নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২) নামে দুইজন কৃষি শ্রমীক এবং মাঠ থেকে গরু আনতে গিয়ে নয়ন তালুকদার (২৬)নামে এক যুবক নিহত হয়েছে|

বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ উপজেলার পারইল এবং গুয়াতা এলাকায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে| নিহত আক্কাস ফকির পারইল গ্রামের আসাদ ফকিরের ছেলে ও তারেক রহমান একই গ্রামের আমিনুর রহমানের ছেলে|এছাড়া নয়ন তালুকদার উপজেলার গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাসেম তালুকদারের ছেলে| খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে|

পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ জানান, এদিন সকালে আক্কাস ফকির ও তারেক রহমান গ্রামের দক্ষিন মাঠে জমিতে ধান কাটছিলেন| বেলা সাড়ে ১০টা নাগাদ বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যান| পরে মাঠের মধ্যে অন্য শ্রমীকরা দেখতে পেয়ে বাড়ীতে খবর দেয়| পরে স্থানীয় লোকজন মাঠ থেকে দুইজনের মরদেহ বাড়ীতে নিয়ে আসে|
     
অপর দিকে গুয়াতা গ্রামের নয়ন তালুকদারের চাচাতো ভাই মিঠু তালুকদার জানান,বেলা ১১টা নাগাদ বুষ্টি আসলে নয়ন তালুকদার গ্রামের পশ্চিম মাঠ থেকে গরু আনতে যায়| এরপর আর ফিরে আসেনি| বিকেল তিনটা নাগাদ লোকজন ঘাস খাওয়ানোর জন্য মাঠে গরু নিয়ে যাবার সময় দেখতে পান নয়ন তালুকদারের মরদেহ মাঠের মধ্যে পরে আছে| তার শরীর বজ্রপাতে ঝলসে গেছে বলে জানান মিঠু তালুকদার|

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শণ করা হয়েছে| 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি