ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ইমামগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৫:০৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৫:০৯:১৩ অপরাহ্ন
কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ইমামগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ইমামগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়
পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ বিষয়ে রাজশাহী মহানগরীর সকল মসজিদের ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দপুরে নগর ভবনের এনেক্স হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, আসন্ন কোরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসারণের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হযেছে। ঈদের পরদিনই নগরবাসীকে আমরা পরিচ্ছন্ন নগরী উপহার দিতে চাই। জনসচেতনতা সৃষ্টিতে ইমামগণ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারেন। একাজে সকলের সহযোগিতা প্রয়োজন।

রাসিক প্রশাসক বলেন, প্রথমবারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের জন্য কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণের জন্য পরিবেশবান্ধব ব্যাগ এবং বর্জ্য অপসারণের জন্য পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার। সভায় সভায় রাসিকের সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। সভা সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। সভায় রাজশাহী মহানগরীর সকল মসজিদের সম্মানিত ইমামগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন