ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ১১:২০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ১১:২০:৪১ অপরাহ্ন
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি
চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

এ সময় বিভিন্ন মোবাইল অপারেটরের ২৫১টি সিমকার্ড, ৮টি সিমবক্সসহ নানা ধরনের প্রযুক্তি সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, অবৈধ ভিওআইপি কার্যক্রমের মাধ্যমে কিছু অসাধু চক্র আন্তর্জাতিক কল অবৈধভাবে রাউট করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। উন্নত ওটিটি প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারসহ বিভিন্ন অ্যাপ ব্যবহারের পরও অবৈধ ভিওআইপির মাধ্যমে সাধারণ ফোনকলে আন্তর্জাতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এর ফলে সরকার কাঙ্ক্ষিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, চট্টগ্রাম মহানগরীর হালিশহর আবাসিক এলাকার ২৪ নম্বর বাড়িতে জিয়াবুল হক নামে এক ব্যক্তি অবৈধভাবে ভিওআইপি সরঞ্জাম স্থাপন করে ব্যবসা পরিচালনা করছেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ মে দিবাগত রাত আড়াইটার দিকে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বিটিআরসি ও এনটিএমসির কারিগরি সহায়তায় ওই বাসায় অভিযান চালায়।

অভিযানকালে বাড়িটির ষষ্ঠ তলার ফ্ল্যাট তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ২টি মাইক্রোনেট সুইচ, ১টি টিপি-লিংক সুইচ, ৭টি ২৫৬ পোর্টের সিমবক্স, ১টি ৫১২ পোর্টের সিমবক্স, ১টি ১২ ভোল্ট ব্যাটারি, ১টি ডিজিটাল হোম ইউপিএস, ৩টি রাউটার, ৩টি পাওয়ার অ্যাডাপ্টার, ৪টি মাল্টিপ্লাগ এবং অন্যান্য সরঞ্জাম। এছাড়া গ্রামীণফোনের ২০টি ও টেলিটকের ২৩১টিসহ মোট ২৫১টি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সব সরঞ্জাম সচল অবস্থায় ছিল। 

উদ্ধারকৃত আলামত ও সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ