ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ ট্রাকচালক গ্রেফতার বগুড়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও নগদঅর্থ প্রদান করলেন সাবেক এমপি লালু নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো ধলেশ্বরী নদীতে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ হবু মা কিয়ারার রূপের ছটায় মাত অনুরাগীরা, একটি বিশেষ প্রসাধনীই তাঁর ঔজ্জ্বল্যের নেপথ্যে, কী সেটি ফুসফুস থেকে মূত্রনালির সংক্রমণ, এক ডোজেই সারবে যত রোগ, ছোঁয়াচে অসুখ নিরাময়ে কতটা কার্যকর মনোসেফ মাধবপুরে ‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত ভারতে সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন মারা গেছেন ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা দুই প্রান্তে বদলি করা হলো অফিসকক্ষে মারামারি করা সেই শিক্ষক দম্পতিকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, ঘরের দেয়ালে আবেগঘন বার্তা

হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ১১:২০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ১১:২০:৪১ অপরাহ্ন
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি
চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

এ সময় বিভিন্ন মোবাইল অপারেটরের ২৫১টি সিমকার্ড, ৮টি সিমবক্সসহ নানা ধরনের প্রযুক্তি সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, অবৈধ ভিওআইপি কার্যক্রমের মাধ্যমে কিছু অসাধু চক্র আন্তর্জাতিক কল অবৈধভাবে রাউট করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। উন্নত ওটিটি প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারসহ বিভিন্ন অ্যাপ ব্যবহারের পরও অবৈধ ভিওআইপির মাধ্যমে সাধারণ ফোনকলে আন্তর্জাতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এর ফলে সরকার কাঙ্ক্ষিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, চট্টগ্রাম মহানগরীর হালিশহর আবাসিক এলাকার ২৪ নম্বর বাড়িতে জিয়াবুল হক নামে এক ব্যক্তি অবৈধভাবে ভিওআইপি সরঞ্জাম স্থাপন করে ব্যবসা পরিচালনা করছেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ মে দিবাগত রাত আড়াইটার দিকে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বিটিআরসি ও এনটিএমসির কারিগরি সহায়তায় ওই বাসায় অভিযান চালায়।

অভিযানকালে বাড়িটির ষষ্ঠ তলার ফ্ল্যাট তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ২টি মাইক্রোনেট সুইচ, ১টি টিপি-লিংক সুইচ, ৭টি ২৫৬ পোর্টের সিমবক্স, ১টি ৫১২ পোর্টের সিমবক্স, ১টি ১২ ভোল্ট ব্যাটারি, ১টি ডিজিটাল হোম ইউপিএস, ৩টি রাউটার, ৩টি পাওয়ার অ্যাডাপ্টার, ৪টি মাল্টিপ্লাগ এবং অন্যান্য সরঞ্জাম। এছাড়া গ্রামীণফোনের ২০টি ও টেলিটকের ২৩১টিসহ মোট ২৫১টি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সব সরঞ্জাম সচল অবস্থায় ছিল। 

উদ্ধারকৃত আলামত ও সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার

নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার