ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

রাজশাহী মহানগরীতে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০২:৩৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০২:৩৬:৫৩ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া হতে সিআর মামলায় পারিবারিক আদালত কর্তৃক তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাইম আলী (২৮) কে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল সাড়ে ৩টায় নগরীর শাহমখদুম থানার নওদাপাড়ায় তার বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি নাইম আলী (২৮) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়ার এলাকার মো: মুক্তারের ছেলে।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

ঘটনা সূত্রে জানা যায়, পারিবারিক আদালতে দায়েরকৃত একটি সিআর মামলায় আসামি নাইম আলীকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তবে তিনি রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে জারিকৃত ওয়ারেন্টটি শাহমখদুম থানায় মুলতবি ছিল।

আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে শাহমখদুম থানা পুলিশ। গতকাল ১৯ জুন ২০২৫ বিকালে শাহমখদুম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি নাইম আলী শাহমখদুম থানার নওদাপাড়ায় তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীর নেতৃত্বে এসআই মো: আব্দুল্লাহেল বাকী ও তাঁর টিম গতকাল বিকাল সাড়ে ৩ টায় অভিযান পরিচালনা করে আসামি নাইমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি